ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় অঘটনের সম্ভাবনা জাগিয়ে শেষ পর্যন্ত একটুর জন্য হেরে গেল জাপান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
শেষ ওভারে আম্পায়ারের একটি সিদ্ধান্তে খানিকটা মেজাজ হারালেন আকসার প্যাটেল। লেগ আম্পায়ারের সঙ্গে কথা বলে সেই মূল আম্পায়ারের সেই সিদ্ধান্ত পাল্টেও ফেললেন শ্রেয়াস আইয়ার। ম্যাচ শেষে সেই আকসারের মুখে চওড়া হাসি। হাসিমুখে প্রতিপক্ষের পিঠ চাপড়ে দিলেন শ্রেয়াসও। ভারতের ক্রিকেটারদের শরীরী ভাষাতেই ফুটে উঠছিল, “বড় বাঁচা বেঁচে গেছি…!’
ক্রিকেট ইতিহাসে কত অঘটনই তো হয়েছে যুগে যুগে। সবগুলিকে ছাড়িয়ে সবচেয়ে বড় অঘটনের সম্ভাবনা জাগিয়েছিল জাপান। বিশ্ব ক্রিকেটের পরাশক্তি, গত দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারতের মনে ভয় ধরিয়েও জিততে পারল না তারা একটুর জন্য।
ঐতিহাসিক ম্যাচটিতে জাপানকে ২ রানে হারাল ভারত।
দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উদযাপনের অংশ এই ম্যাচ। দুই দেশের প্রধানমন্ত্রীর চুক্তির ভিত্তিতে ‘স্পোর্ট ৭৫’ উদ্যোগের সূচনা হলো এই ম্যাচ দিয়ে।
যদিও ভেজা মাঠের কারণে ম্যাচ নেমে এসেছিল ৫ ওভারে। তবু জাপান জিততে পারলে ক্রিকেট ইতিহাসের স্মরণীয় জয় হতো এটি।
ভারত: ৫ ওভারে ৩২/৪ (স্যামসন ৯, আভিশেক ০, কিষান ৩, শ্রেয়াস ১৬, তিলাক ১*, দুবে ০*; হারা-হিঞ্জে ২-০-১৭-২, তাকাহাশি ২-০-১৩-১, ইটো-ডেভিস ১-০-২-১)।
জাপান: (কেডোওয়াকি-ফ্লেমিং ১২, ইমামোতো-লাকে ১, তাকাহাশি ৪, ইটো-ডেভিস ; আকসার , ওয়াশিংটন , বিষ্ণই )।
বুদ্ধির মুক্তি: একশ বছর পরও যে প্রশ্নগুলো আমাদের তাড়া করে
আয়নায় মিডিয়ার মুখ: গণমাধ্যম সংস্কার কি অধরাই থেকে যাবে?
অপ্রতিম হত্যা: এমন নির্মম সমাজ ও সংবাদমাধ্যম কীভাবে আমাদের হলো?
মরিয়ম মরিয়া প্রমাণ করিল, কিছু প্রশ্ন ফিরে ফিরে আসে