1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

ইরাকে মার্কিন সেনা কর্মকর্তাদের তৎপরতা শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ জুন, ২০১৪
  • ৯৮ Time View

সুন্নি জঙ্গি সংগঠন আইএসআইএস-এর হামলা এখনো চলছে৷ তাদের ঠেকাতে এখনো ব্যর্থ ইরাকি সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে আমেরিকার সেনা উপদেষ্টারা৷ আঙ্গেলা ম্যার্কেল মনে করেন, ইরাকে শান্তি আনতে পারে ক্ষমতায় সর্বস্তরের অংশগ্রহণ৷image_87898_0

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেছেন, ইরাক সরকার সে দেশের সব গোষ্ঠীর মতামতের ভিত্তিতে দেশ পরিচালনায় দীর্ঘদিন ধরেই ব্যর্থ৷ জার্মান সংসদে তিনি বলেন, ‘‘আমরা ইরাকে এমন সরকার চাই, যার মাধ্যমে সে দেশের সব অংশের মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটবে৷ কিন্তু বছরের পর বছর ধরে আমি দেখে চলেছে যে, তা হচ্ছে না৷”

ইরাকে শিয়া আর সুন্নিদের মধ্যেই মতের মিল এবং সে অনুযায়ী দেশ পরিচালনার ন্যূনতম সম্ভাবনাও তৈরি হয়নি৷ আল-কায়েদা জঙ্গিগোষ্ঠীর মদদপুষ্ট সুন্নিদের জঙ্গি সংগঠন আইএসআইএস বুধবারও ইরাকের সবচেয়ে বড় তেল শোধনাগার দখলের জন্য হামলা চালায়৷ তবে সেনাবাহিনীর প্রতিরোধের মুখে সে প্রয়াস এবারও ব্যর্থ হয়েছে৷ এছাড়া সেনাবাহিনীর তৎপরতা আপাতত শিয়া অধ্যুষিত এলাকাগুলো রক্ষা করার চেষ্টার মধ্যেই সীমাবদ্ধ৷ ধারণা করা হয়, ইরাক জুড়ে আইএসআইএস-এর কম পক্ষে দশ হাজার প্রশিক্ষিত সদস্য রয়েছে৷ তাদের বিরুদ্ধে ইরাকি সেনাবাহিনীর বড় রকমের কোনো যুদ্ধ পরিকল্পনার আভাস এখনো পাওয়া যায়নি৷

এদিকে আইএসআইএস-এর হামলা থেকে বাগদাদ এবং ইরাকের অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চল রক্ষায় সেনাবাহিনাকে মদদ জোগাতে মার্কিন সেনা উপদেষ্টারা কাজ শুরু করেছেন৷ এ মুহূর্তে আমেরিকার ৩০০ সেনা উপদেষ্টা ইরাকে রয়েছেন৷ পেন্টাগন জানিয়েছে, সেনা উপদেষ্টাদের মূল কাজ হবে ইরাকের সেনাবাহিনীর ক্ষমতা এবং তৎপরতা বিশ্লেষণ করে কার্যকর যুদ্ধপরিকল্পনা প্রণয়ন করা৷ তবে মার্কিন সেনা উপদেষ্টারা কতদিন ইরাকে থাকবেন, সে সম্পর্কে পেন্টাগন কিছু জানায়নি৷

এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি কুর্দি নেতা মাসুদ বারাজানির সঙ্গে বৈঠক করেন৷ ইরবিলে অনুষ্ঠিত বৈঠক শেষে কেরি বলেন, ‘‘ইরাকের জন্য এখন পরিস্থিতি খুব জটিল৷” ইরাকে কুর্দিরা এখনো নিজেদের এলাকা নিজেদের দখলে রাখতে পেরেছে৷ এর বাইরে দেশের উত্তর এবং দক্ষিণের বড় একটা অংশ দখল করে নিয়েছে আইএসআইএস৷ সূত্র: ডিডব্লিউ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ