1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
৪১ বছর বয়সে পেশাদার ক্রিকেটকে বিদায় জানালেন দক্ষিণ আফ্রিকান তারকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মার্ক উডের আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার করার সিদ্ধান্তে ভারতের সম্মতি ইমরান খানের তিন বোনের আটকাদেশ বাতিল চেয়ে লাহোর হাইকোর্টে আবেদন উত্তর কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলে দক্ষিণ কোরিয়ার আহ্বান এবার পাকিস্তানের কাছে ব্রোঞ্জও হারাল বাংলাদেশ যুদ্ধ থেকে বাঁচতে গৃহহীন হাজারো ইয়েমেনি, আশ্রয় জিবুতির শরণার্থী শিবিরে দেশের বাজারে বাড়ানো হয়েছে সোনার দাম তিন গণমাধ্যম মামলা করায় আরো খেপেছেন ট্রাম্প রেফারিও মানুষ, তারও ভুল হতে পারে : এমবাপ্পে

ইন্দোনেশিয়ান শ্রমিকদের নৌকাডুবিতে নিহত ১৫

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ জুন, ২০১৪
  • ৯৫ Time View

indonesiaa0পবিত্র রমজান মাস উপলক্ষে বাড়ি ফেরার পথে মালয়েশীয় উপকূলে অবৈধ ইন্দোনেশীয় শ্রমিকদের দুটি নৌকা ডুবির ঘটনায় আরো একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার লাশটি উদ্দার করা হয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। এছাড়াও এই ঘটনায় আরো ২৭ জন নিখোঁজ রয়েছেন।
 
মালয়েশিয়ান মেরিটাইম ইনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ)’র কর্মকর্তা মোহাম্মদ হাম্বলি ইয়াকুপ বলেন, মালয়েশিয়ার পশ্চিম উপকূলে নৌকাডুবির ঘটনায় চলমান উদ্ধার অভিযানে এ পর্যন্ত ৮২ জনকে উদ্ধার করা হয়েছে।

নৌকা দুটি ইন্দোনেশিয়া যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

তিনি এএফপিকে বলেন, ‘১৫টি মৃতদেহের মধ্যে ১২ জন পুরুষ ও তিন জন নারী।’

প্রথম নৌকাটি মালয়েশিয়ার প্রধান সমুদ্র বন্দর পোর্ট কাংয়ের কাছে ডুবে যায়। এতে ৯৭ ইন্দোনেশীয় যাত্রী ছিল।
 
দ্বিতীয় নৌকাটি সামান্য দক্ষিণে সেপাং এলাকার কাছ থেকে উদ্ধার করা হয়। এতে ২৭ যাত্রী ছিল।

উদ্ধারকৃতদের মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের কর্তৃপক্ষ আটক করেছে। এছাড়া প্রথম নৌকার ২০ জন ও দ্বিতীয় নৌকার সাত যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন।

নিখোঁজদের অনেকেই সাঁতরে তীরে উঠে পুলিশের হাতে আটক হওয়ার ভয়ে পালিয়ে গেছে বলে কর্মকর্তারা ধারণা করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ