1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

পেলের ছেলে এডিনহোর ৩৩ বছর জেল

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জুন, ২০১৪
  • ১৫৭ Time View

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের ছেলে এডিনহোকে অর্থপাচার মামলায় ৩৩ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। তার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগও প্রমাণ হয়েছে বলে ওই রায়ে উল্লেখ করা হয়েছে।
83339_1
রবিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মাদক চোরাচালান থেকে অর্জিত অর্থ পাচারের দায়ে তাকে এ দণ্ড দেয়া হয়েছে।
শনিবার দেশটির সাও পাওলো অঙ্গরাজ্যের উপকূলীয় শহর প্রাইয়া গ্রান্ডের আদালতের বিচারক এডিনহোর বিরুদ্ধে এ আদেশ দেন।
৪৩ বছর বয়সী এডিনহোর আসল নাম এডসন চোলবি দো নাসিমেন্তো। তিনি নিজেও একজন ফুটবলার।

বাবা পেলের পুরাতন ক্লাব সান্তোসে গোলকিপার হিসেবে খেলে ১৯৯০ সালে অবসর নেন।
বর্তমানে তিনি ওই ক্লাবটিরই গোলকিপিং কোচের দায়িত্ব পালন করছেন।
এর আগে, ২০০৫ সালে প্রথমবার মাদক পাচার ও ব্যবসায়ের সঙ্গে জড়িত থাকার দায়ে কারাভোগ করেন এডিনহো।
তবে এডিনহো দাবি করেছেন, মাদকাসক্ত হলেও তিনি মাদক পাচারের সঙ্গে জড়িত নন।

এ দণ্ডাদেশের ব্যাপারে এডিনহোর আইনজীবী উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, তিনি এ দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে মনে করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ