1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

গাজীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ মে, ২০১৪
  • ২০৩ Time View

gazipur map logo0গাজীপুরের কাপাসিয়া উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের এক কর্মীকে জমি নিয়ে বিরোধের জের ধরে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহতের নাম হুমায়ুন কবির (৩৫)। তিনি উপজেলার কান্দানিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।

শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে কাপাসিয়া সদরের রাউতকোনা এলাকায় এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। হুমায়ুন কবির কাপাসিয়া সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

জানা যায়, জমি নিয়ে পূর্ববিরোধের জের ধরে গ্রামের আব্দুল মালেক ও তার লোকজন হুমায়ুনকে কুপিয়ে আহত করে। পরে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে রক্তমাখা লুঙ্গি ও দেশীয় অস্ত্র উদ্ধার করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ