1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে কিশোরগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত স্কিনো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় অভিনেত্রী নীহা শাহরুখের প্রথম সিনেমা নিয়ে রোমাঞ্চকর ও অজানা গল্প যেভাবে বলিউডের ‘কিং খান’ হয়ে উঠলেন শাহরুখ বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সেভেন সিস্টার্সে বিদ্যুৎ সরবরাহের জন্য বাংলাদেশের সাহায্য চেয়েছে ভারত এবার পোশাক শ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ ৩০ হাজার টাকা মজুরির দাবিতে এবার সড়কে নারায়ণগঞ্জের পোশাক শ্রমিকরা মার্কিন মধ্যবর্তী নির্বাচন, প্রভাব পড়বে কানাডার বাণিজ্য ও অর্থনীতিতে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম, লিখতে হবে যেভাবে

জেনারেটর বিস্ফোরণের পর হেলে পড়েছে মিজান টাওয়ার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০১৪
  • ১০৮ Time View

mizan_tawarরাজধানীর কল্যাণপুরে বহুতল ভবন মিজান টাওয়ার হেলে পড়েছে।  ভবনের গ্রাউন্ড ফ্লোরে থাকা জেনারেটর বিস্ফোরিত হলে ১৪ তলা এ ভবন বেশ খানিকটা হেলে পড়ে। এতে আতঙ্কিত হয়ে টাওয়ারের লোকজন হুড়োহুড়ি করে নিচে নেমে আসে। এসময় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও ভবনে অবস্থান করা এমন কয়েকজ জানান, ভবনের আন্ডার গ্রাউন্ডে বুধবার সন্ধ্যার দিকে হঠাৎ করেই জেনারেটর বিস্ফোরণ হয়। এতে ভবনটি দক্ষিণ-পশ্চিম দিকে খানিকটা হেলে পড়ে। এতে আতঙ্কিত হয়ে ভবনে থাকা লোকজন রাস্তায় নেমে আসে। এসময় কয়েকজন আহত হন।

এদিকে ঘটনার পরপর আজিমপুর-মিরপুর রোডের এক পাশের সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়।

ফায়ার সভির্সের কন্ট্রোল রুম সূত্র জানায়, আগুন এবং বিল্ডিংয়ের কোনো এক স্থান ধসে পড়ার খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে গেছে।

মিরপুর থানার ওসি সালাহউদ্দিন জানিয়েছেন, ভবনের গ্যাস লাইনে হঠাৎ করে বিস্ফোরণ ঘটে। এতে ভবনের এক পামের সিঁড়ি দেবে যায়। সেই সঙ্গে বিদ্যুতের খুঁটিগুলো বাঁকা হয়ে গেছে। যে কোনো সময় তারগুলো ছিঁড়ে যেতে পারে। এ কারণে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ