1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার

জেদ্দায় সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশী নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০১৪
  • ১১১ Time View

road accident logo 1সৌদি আরবের জেদ্দায় এক সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশিসহ ছয়জন মারা গেছেন।

রোববার রাত ৮টার কিছু পরে মক্কার আল লিট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান জেদ্দা কনস্যুলেটের কাউন্সিলর (শ্রম) মোকাম্মেল হোসাইন।

তিনি রাত ১০টা ৫৫ মিনিটে ঘটনাস্থল থেকে জানান, আমরা দুর্ঘটনায় চারজন বাংলাদেশি মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছি।

এরা হলেন- কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বানিয়ার চরের হাবিব উল্লাহর ছেলে আমানুল্লাহ, চাঁদপুর জেলার আব্দুল খালেকের ছেলে শেখ হারুন, টাঙ্গাইলের আব্দুল মাজেদের ছেলে আব্দুল হালিম এবং ব্রাহ্মণবাড়িয়ার নূর হোসেনের ছেলে ইয়াসিন।

এদের মধ্যে ইয়াসিনের লাশ ছাড়া বাকী সবাইকে হিমঘরে রাখা হয়েছে।

তিনি আরো জানান, দুর্ঘটনা কবলিত গাড়িটিতে মোট ৮ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে একজন পাকিস্তানি ও একজন সৌদি নাগরিক। দুর্ঘটনার খবর পেয়েই দূতাবাসের লোকজন ঘটনাস্থলে যান।

স্থানীয় প্রবাসী বাংলাদেশি সাংবাদিক মাসুদ সেলিম জানান, আহত বাংলাদেশিরা জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটে পাসপোর্ট সংক্রান্ত কাজ সেরে কর্মস্থল কুংফুদা যাচ্ছিলেন। পথে তারা দুর্ঘটনার শিকার হন বলে জানিয়েছেন ওই সাংবাদিক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ