1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

সারওয়ার ইমরান জাতীয় ক্রিকেট দলের সহকারি কোচ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ মে, ২০১৪
  • ১২১ Time View

sarwar_imarnভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বিসিবি আগের দিন  জাতীয় ক্রিকেট দলের  ২৩ সদস্যের প্রাথমিক তালিকা ঘোষণা করে । সঙ্গে ক্রিকেটারদের আগামী সোমবার সকাল ৮-৩০টায় মিরপুরে রিপোর্ট করতে বলে দেয়। কার কাছে রিপোর্ট করবে ক্রিকেটাররা তা বিসিবির ঘোষণায় ছিল না। একদিন পর শনিবার রাতে বিসিবি জাতীয় ক্রিকেট দলের সহকারি কোচ হিসেবে ঘোষণা করে সারওয়ার ইমরানের নাম। আর এই দেশি কোচের কাছেই ক্রিকেটারদের রিপোর্ট করতে বলেছে বিসিবি।

অপরদিকে বিসিবি শ্রীলঙ্কার হাতুরা সিংয়ের নাম জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসাবে আগেই ঘোষণা করেছে। এই বিদেশি কোচ ১০ জুন ঢাকায় এসে কাজে যোগ দেবেন। যেহেতু ভারতের বিপক্ষে হোম সিরিজ মাঠে গড়াবে ১৫ জুন তাই বিসিবি আপাতত একজন অভিজ্ঞ সহকারি কোচ নিয়োগ দিতে বাধ্য হয়েছে। সোমবার সকাল ৮-৩০টায়  ২৩ ক্রিকেটারকে রিপোর্ট করতে বলা হলেও ছয় ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করায় আপাতত ১৭ জন ক্রিকেটারের বেশি রিপোর্ট করতে পারছে না।

সারওয়ান ইমরান এর আগেও জাতীয় দলের প্রধান কোচের ভূমিকা পালন করেছেন। এছাড়া জাতীয় দলের সহকাও  কোচ, বোলিং কোচ, অনূর্ধ্ব-১৯ এবং অ্যাকাডেমি দলেরও কোচ হিসেবে কাজ করেছেন ইমরান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ