1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

বিশ্বকাপের আগেই মাঠে ফিরলেন ব্রাজিলের খুনি ফুটবলার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ মে, ২০১৪
  • ১৫৪ Time View

brunoব্রাজিলে বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র ২০দিন৷ তার আগে ফুটবলে ফিরলেন সেই দেশেরই এক সময়ের প্রতিশ্রুতিবান গোলকিপার ব্রুনো৷ ভ্যালেন্টাইন্স ডে-তে প্রেমিকাকে খুন করেছিলেন ব্লেড রানার অস্কার পিস্টোরিয়াস৷কিন্তু চার বছর আগে আরও নৃশংস ঘটনা ঘটেছিল বিশ্ব ক্রীড়াক্ষেত্রে৷ সেটা ঘটেছিল ব্রাজিলের ফুটবলে৷ সেই ফুটবলার শুধু তাঁর প্রাক্তন প্রেমিকা ব্রাজিলিয়ান মডেল এলিজা সামুদিওকে খুনই করেননি৷অপহরণ করে ৬-৭ দিন ভয়ঙ্কর অত্যাচারের পর গলা টিপে তাঁকে মেরেছিলেন তাঁর চার বছরের ছেলের সামনে৷আর সেই ছেলেকে ছেড়ে দিয়ে এসেছিলেন ব্রাজিলের এক বস্তিতে৷এখানেই থেমে থাকেননি তিনি৷শরীর লোপাট করার জন্য খুনের পর সেই মৃতদেহ টুকরো করে খাইয়ে দিয়েছিলেন তাঁর নিজের পোষ্য কুকুরকে৷ হ্যাঁ এরকমই ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছিলেন ব্রাজিলের প্রখ্যাত ক্লাবে খেলা গোলকিপার ব্রুনো সুজা৷ তাঁকে এই কাজ করতে সঙ্গ দিয়েছিলেন তাঁর স্ত্রী, তাঁর এক ভাই, আর এক প্রাক্তন প্রেমিকা ও একজন প্রাক্তন পুলিশকর্মী৷

কিন্তু এতদিন পরে কেন তাঁর কথা বলছি তার একটা কারণ রয়েছে৷ প্রাক্তন প্রেমিকা এলিজা সামুদিওকে তিনি অপহরন করে খুন করেছিলেন শুধুমাত্র এই কারণে, এলিজা ব্রুনোকে তাঁদের সন্তানের দায়িত্ব নিতে বলেছিলেন৷ এর পর ব্রাজিলের আদালত তাঁকে ২২ বছর তিন মাসের সাজা দেয়৷তিনি নিজে কখনও স্বীকার করেননি খুনের কথা৷কিন্তু তাঁকে খুনে সাহায্য করা তাঁর তুতোভাই সব বলে দেন আদালতে৷ ২০১০ সালে তিনি ছিলেন ব্রাজিলের বিখ্যাত ক্লাব ফ্লেমিঙ্গোর অধিনায়ক৷ সেই বছরই বড় অঙ্কের টাকার বিনিময়ে পাড়ি দেওয়ার কথা ছিল এসি মিলানে৷ কিন্তু চলে গেলেন জেলে৷ ব্রাজিলের নিয়ম অনুযায়ী তিন-চার বছর জেলে থাকাকালিন ভাল ব্যবহার পেলে তাঁকে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়৷ সেইমতো এবার আবার মাঠে ফিরেছেন খুনি এই ফুটবলার৷চার বছর পর জেল খাটতে খাটতেই পাঁচ বছরের চুক্তিতে সই করেছেন ব্রাজিলেরই ক্লাব মন্টে কার্লোর সঙ্গে৷ বিশ্বকাপের আসর বসছে তাঁর দেশে আর তখনই মাঠে ফেরার জন্য ছাড় পেলেন তৎকালীন এই তারকা ফুটবলার৷ এ কথা স্বীকার করে নিয়েছেন মন্টে কার্লো ক্লাবের সভাপতি ভিলে মোসেলিন৷ তিনি বলেছেন, ‘ওকে সুস্থ জীবনে ফেরার জন্য একটা সুযোগ দিতে চাই আমরা৷’ যদিও জেল থেকে এসে খেলে বা অনুশীলন করে তাঁকে আবার ফিরে যেতে হবে জেলে৷সঙ্গে সব সময় থাকবে পুলিশ৷তবুও কি ক্ষমা করা যাবে এই জঘন্য অপরাধকে?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ