1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

হাত না থাকলেও টেবিল টেনিসে পারদর্শী ইব্রাহিম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ মে, ২০১৪
  • ১৩৪ Time View

ibrahim4হাত নেই তবুও পারদর্শী খেলায়। প্রতিযোগিতামূলক আসরে দেখা যায় তাকে। ইব্রাহিম হামাতোর একটা হাতও নেই। টেবিল টেনিস খেলেন তিনি।

অনেক ভালো খেলোয়াড়কেও হারিয়েছেন তিনি। অদম্য এই মিসরীয় এখন অনেকের কাছে উদ্দীপনার প্রতীক হয়ে উঠেছেন। ১০টা শিশুর মতোই জন্মেছিলেন ইব্রাহিম। দুটি হাতও ছিল।

কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস, এক দুর্ঘটনায় দুটি হাতিই হারাতে হয় তাকে। এতেও দমে যাননি তিনি। তার প্রিয় খেলায় মেতে থেকেছেন সর্বক্ষণ।

এই লড়াকু খেলোয়াড়কে নিয়ে ভিডিও চিত্র নির্মাণ করেছে আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশন।

 ইব্রাহিম বলেন, ১০ বছর বয়সে এক দুর্ঘটনায় আমার হাত দুটি বাদ হয়ে যায়। আমি টেবিল টেনিস খুব ভালোবাসি। দুর্ঘটনার তিন বছর পর বগলে টিটি র‌্যাকেট ধরে খেলার চেষ্টা করি। কিন্তু তাতে কুলিয়ে উঠতে পারিনি। তবুও হাল ছাড়িনি।

তিনি বলেন, এরপর প্যাডেলটি মুখে ধরার চেষ্টা চালাই। তাতে সফলও হই।

আমার জীবনের অর্জনকে দুই ভাগে ভাগ করা যায়। জীবনের সেরা বিষয় হলো আমার স্ত্রী, সে-ই আমার জন্য সবকিছু করে। দ্বিতীয়টি হলো টেবিল টেনিস। এখানেই আমি আমার সাফল্য সবচেয়ে বেশি উপভোগ করি। প্রতিটি জয়ই আমার কাছে বড় সাফল্য মনে হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ