1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স ঈদে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি বার্তা ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন ট্রাম্প ইসরায়েলে ইরানি হামলায় অন্তত ৩০ জন আহত রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র আজ মধ্যপ্রাচ্যের যেসব ফ্লাইট বাতিল আজ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটা রেওয়াজের বাইরে : স্পিকার আগামীকাল ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

রাজস্থানকে হারিয়ে শীর্ষে চেন্নাই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ মে, ২০১৪
  • ১০৪ Time View

ipl_ch0সপ্তম আইপিএলের আসরে এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ধোনির চেন্নাই সুপার কিংস। মঙ্গলবার ফিরতি ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৫ উইকেটে পরাজিত করেছে চেন্নাই। এর আগে প্রথম সাক্ষাতে রাজস্থানকে ৭ রানে হারিয়েছিল চেন্নাই।

টস জিতলেও ম্যাচ জেতা হয়নি রাজস্থানের। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে রাজস্থান ৮ উইকেটে স্কোরবোর্ডে জমা করে ১৪৮ রান। সর্বোচ্চ ৫১ রান করেন অধিনায়ক শেন ওয়াটসন। এছাড়া অঙ্কিত শর্মার ৩০ ও স্টুয়ার্ট বিন্নির ২২ রান উল্লেখযোগ্য। চেন্নাইয়ের মোহিত শর্মা একাই শিকার করেন তিন উইকেট। এছাড়া রবীন্দ্র জাদেজা দু’টি এবং অশ্বিন নেন এক উইকেট।

১৪৯ রানে জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১৯.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে চেন্নাই। চেন্নাইয়ের ওপেনার ডোয়াইন স্মিথ সর্বোচ্চ ৪৪ রান করেন। এছাড়া ফাফ ডু প্লেসিসের ব্যাট থেকে আসে ৩৮ রান। শেষদিকে অধিনায়ক ধোনির ১৬ বলে অপ: ২৬ ও রবীন্দ্র জাদেজার ৬ বলে অপ: ১১ রানের কল্যাণে ২ বল বাকি থাকতেই ৫ উইকেটে ১৪৯ রান করলে ৫ উইকেটে জিতে যায় ধোনির চেন্নাই।

এ ম্যাচ জয়ের ফলে ১০ খেলায় ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে চেন্নাই। ৯ খেলায় ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। ১০ খেলায় ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস।

ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন চেন্নাইয়ের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ