1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

জোড়া লাগছে রণবীর-দীপিকার ভাঙা প্রেম!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১২
  • ২১১ Time View

এক বছরের প্রেম, এর পর ভাঙন তারপর সম্প্রতি আবারও ‘বন্ধু’ বনে যাওয়া। কিন্তু এবারে সম্ভবত পুরোনো প্রেমই জেগে উঠেছে বলিউডের আলোচিত জুটি রণবীর কাপুর আর দীপিকা পাড়ুকোনের মধ্যে। কিন্তু ঠিক কী কারণে এমনটি মনে হওয়া? এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে মিড-ডে জানিয়েছে, ইদানিং প্রায়ই নাকি এ দুজনকে একসঙ্গে ঘুরতে দেখা যাচ্ছে।
কিছুদিন আগে সিদ্ধার্থ মালায়ার সঙ্গে দীপিকার সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে একাকীই ছিলেন তিনি। তাঁর এই একাকিত্ব ঘোচাতে এবার পাশে এসে দাঁড়িয়েছেন ‘বন্ধু’ রণবীর। সম্প্রতি রোহিত ধাওয়ানের বিয়ের অনুষ্ঠানে বেশ অন্তরঙ্গভাবেই মিশেছেন রণবীর-দীপিকা। এ ছাড়া গত সপ্তাহেও তাঁদের দুজনকে একসঙ্গে দেখা গেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। সামনের মার্চে অয়ন মুখার্জির নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছেন তাঁরা। বলাই বাহুল্য, তখন কাজের অজুহাতে তাঁরা আরও বেশি কাছে আসার সুযোগ পাবেন।
অবশ্য রণবীর-দীপিকার নতুন এ ‘প্রেম অধ্যায় যে ঠিক কত দূর এগোবে তা নিয়ে নানা জল্পনা-কল্পনা-গল্প আর আলোচনা চলছে বিভিন্ন মহলে। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের মন্তব্য, ‘তাঁদের সম্পর্ক ভাঙার পর কিছুদিন একে অপরের মুখ দেখাদেখি বন্ধ থাকলেও পরে ভালো বন্ধু বনে গিয়েছিলেন। তাঁরা বরাবরই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন। যে কোনো প্রয়োজনে রণবীরকে পাশে পেয়েছেন দীপিকা। নার্গিস ফাখরিসহ আরও বেশ কয়েকজনের সঙ্গে রণবীরের প্রেমের খবর চাউর হলেও কোনোটাকেই স্বীকার করেননি তিনি। অথচ দীপিকার সঙ্গে প্রেমের সম্পর্ককে কিন্তু তিনি ঠিকই স্বীকার করে নিয়েছিলেন। দীপিকা এখন একা। এই দুঃসময়ে তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন রণবীর। পুরোনো সব দ্বন্দ্ব ভুলে গিয়ে একে অপরের কাছে আবারও প্রেম খুঁজে পাবেন তাঁরা-এমনটাই সবার প্রত্যাশা।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ