1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

সেরা হতে বিশ্বকাপ দরকার নেই: মেসি

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ মে, ২০১৪
  • ১৪৮ Time View

imagesলিও মেসি মনে করেন, সর্বকালের সেরা ফুটবলার হওয়ার জন্য বিশ্বকাপ জেতার নেই৷ তার সাফ কথা, ‘বিশ্বকাপ জেতা একটা বড় ব্যাপার৷ দারুণ স্পেশাল৷ আমিও স্বপ্ন দেখি, রিওতে ফাইনাল খেলছি৷ আশা করি, ফাইনালের পরে কাপ স্পর্শ করতে পারব৷ কিন্ত্ত কাপ না জিতলে সর্বকালের সেরা হওয়া যায় না, বিশ্বাস করি না৷ আমার মনে হয়, বিশ্বকাপ না জেতা অনেক ফুটবলার সর্বকালের সেরার মধ্যে রয়েছে৷’

মেসি নিজে মনে করছেন, তার বার্সেলোনা আগের থেকে ভালো জায়গায় রয়েছে৷ ‘আমাদের উপরই নির্ভর করছে, আমরা চ্যাম্পিয়ন হব কিনা৷ আমাদের ওই সুযোগটা কাজে লাগাতে হবে৷’

চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ায় লা লিগা কি অনেক গুরুত্বপূর্ণ এখন? বার্সেলোনার এক নম্বর তারকার সোজা কথা, ‘লা লিগার খেতাব আমাদের কাছে সব সময়ই গুরুত্বপূর্ণ৷’

তিনি ফুটবল নিয়ে আবেগ হারিয়েছেন, কাম্প নৌ ছেড়ে অন্য ক্লাবে নাম লেখাতে চান, এমন মন্তব্য উড়িয়ে দেন মেসি৷ আপনার বাবাকে নাকি বার্সেলোনা বাড়তি দশ শতাংশ অর্থ দিতে চায় আপনি ছেড়ে যেতে পারেন শুনে? ক্লাব ছাড়ার প্রশ্নই নেই জানিয়ে মেসি বলেন, ‘আপনার সম্পর্কে নানা ভয়ঙ্কর সব খবর বেরিয়েছে এ বার৷ অধিকাংশ খবরই মিথ্যে৷ আমি ঠিকই আছি৷’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ