1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
সংকটাপন্ন বেসরকারি ব্যাংকে বিপিসির ৪,৮১৩ কোটি টাকা আমানত, অনিয়ম তদন্তে কমিটি হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ বরিশালে উপমহাদেশের বৃহত্তম শ্মশান দীপাবলি উৎসব উদযাপিত রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, ফ্রিতে যেভাবে দেখবেন খেলা শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের লড়াইয়ে বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির পদে পরিবর্তন, দায়িত্বে হাফিজ উল্লাহ গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু ব্যাটারদের রাজত্বের দিন সুবিধাজনক অবস্থানে সিলেট-ময়মনসিংহ রাজশাহীতে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন শপথ নিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের নবনির্বাচিত আমির

যে ৫ ভুলে কেড়ে নিচ্ছে যৌবন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০১৪
  • ১৮৫ Time View

girloআজকাল অনেকেরই বয়স ত্রিশের কোটা পার হতে না হতেই চেহারায় ও শরীরে বয়সের ছাপ পড়তে দেখা যায়। মুখের চামড়া ঝুলে পড়া কিংবা চোখের নিচের কালো দাগ পড়া অথবা মুখে বয়সজনিত মেছতা, দাগ ও রিংকেল দেখা যায়। বিরূপ আবহাওয়ার পাশাপাশি এই অল্প বয়সে চেহারা বুড়িয়ে যাবার জন্য দায়ী আমাদেরই কিছু অভ্যাস।  এই খারাপ অভ্যাসগুলো আমাদের শরীরের সাথে সাথে বাইরের সৌন্দর্যও কেড়ে নিচ্ছে।

  • কম ঘুমানো

ব্যস্ততা কিংবা অন্যান্য অনেক কারণেই আমাদের ঘুম পরিমিত পরিমাণে হয় না। একজন পূর্ণ বয়স্ক মানুষের দিনে ৬-৮ ঘণ্টা ঘুমের প্রয়োজন। পরিমিত না ঘুমানোর জন্য দেহে অন্যান্য রোগের পাশাপাশি ত্বকেও দেখা যায় বয়সের ছাপ। ডার্ক সার্কেল ও চোখের নিচের ফোলা ভাবের জন্য দায়ী পর্যাপ্ত ঘুম না হওয়া। শুধু তাই নয় অপর্যাপ্ত ঘুমের কারণে দ্রুত মুখের চামড়া ঝুলে পড়তে দেখা যায়। আর হাজারো বাড়তি অসুখ বিশুখ তো সাথে আছেই বোনাস হিসাবে।

  • অতিরিক্ত মিষ্টি খাবার

অতিরিক্ত মিষ্টি খাবার খাওয়া শুধুমাত্র ওজনই বাড়ায় না, ত্বকেরও অনেক ক্ষতি করে। অতিরিক্ত মিষ্টি খেলে ত্বকের কোলাজেন টিস্যুর ক্ষতি হয়, ফলে ত্বকে রিংকেল দেখা যায়। এদিকে আপনার ওজন বাড়ায়, শরীরের জন্ম দেয় নানান রকম রোগ, খুব কম বয়সেই রীতিমত বার্ধক্য নিয়ে আসে শরীরে। সুতরাং মিষ্টি খাবার খাওয়া থেকে সাবধান।

  • ধূমপান ও মদ্যপান

ধূমপান ও মদ্যপানের ফলে শরীরের কি ক্ষতি হয় সেটা নতুন করে বলার প্রয়োজন নেই। একই সঙ্গে চেহারারও ক্ষতি হয় ভীষণ। ত্বকের নিচের শিরা-উপশিরায় রক্ত সঞ্চালনের মাত্রা অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়। এতে ত্বকের নিচের শিরা-উপশিরা স্থায়ীভাবে ক্ষতি গ্রস্থ হয়। ফলে ত্বকে বিভিন্ন ধরনের বয়সজনিত দাগ দেখা দেয়।

  • অতিরিক্ত ব্যায়াম

ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ঠিক নয়। আপনি যদি ভাবেন যে বেশি ব্যায়াম করলে শরীর সুগঠিত হবে তা হয়তো ঠিক। তবে এটাও ঠিক যে বেশি কায়িক পরিশ্রমও শরীর ও চেহারা থেকে কেড়ে নেয় যৌবন। অতিরিক্ত ব্যায়ামে ত্বকের কোলাজেন টিস্যু ভেঙে যায়। এর ফলে ত্বকে রিংকেল দেখা দেয়। ত্বক বুড়িয়ে যায়।

  • সানস্ক্রিন ব্যবহার না করা  

অনেকেই রোদের পোড়াকে তেমন গুরুত্ব দেন না। আবার অনেকেই ভুলে কিংবা আলসেমি করে সানস্ক্রিন ব্যবহার করেন না। কিন্তু এতে আপনি আপনার নিজেরই ক্ষতি করে চলেছেন। সূর্যের রশ্মি আপনার চেহারায় দ্রুত বয়সের ছাপ ফেলে। মেছতা, দাগ, রিংকেল ও চামড়া ঝুলে পড়ার মত ক্ষতি করে। তাই প্রতিদিন বের হওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ