1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে একই দলিলের জাবেদায় দুই ধরনের তথ্য হোটেল খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতি রয়েছে: মো. আল আমিন শ্রীলঙ্কাকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে প্রথমবার ছয়ে আফগানিস্তান এবারের স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন ভারপ্রাপ্ত মহাসচিব ঘুমের মধ্যেই মারা গেলেন অভিনেতা অনুজ, বয়স হয়েছিল ৩৩ ‘কিং’ সিনেমার প্রথম গান: শাহরুখ-দীপিকার ‘তু মিল যায়ে’ ডিসেম্বরে বড়পর্দায় সজল-অধরা জুটির প্রথম সিনেমা শুটিং সেটে গোপনে ভিডিও ধারণ, সতর্ক করলেন অভিনেত্রী বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম সুখী দেশ ফিনল্যান্ডে সিঙ্গেলদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ, আবেদন করবেন যেভাবে

চাঁদপুরে ৩০ মণ জাটকা আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ মে, ২০১৪
  • ১৫৯ Time View

image_80197_0চাঁদপুরে দুইটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৩০ মণ জাটকা আটক করেছে কোস্টগার্ড। রোববার রাতে মেঘনা মোহনার লগ্গী মারার চর এলাকায় থেকে কোস্টগার্ডের সদস্যরা এই জাটকা আটক করে।

কোস্টকার্ড সূত্র জানায়, চাঁদপুর স্টেশনের সাব লেঃ এম জাকির হোসেনের নেতৃত্বে রোববার গভীর রাতে হাইমচর থেকে ছেড়ে আসা ঢাকাগামী এমভি আব-এ জম জম ও শরীয়তপুর থেকে ছেড়ে আসা এমভি শরীয়তপুর যাত্রাবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৩০মন জাটকা জব্দ করে কোস্টগার্ড জেটিতে নিয়ে আসে।

সোমবার সকালে চাঁদপুর শহরের চৌধুরীঘাট কোস্টগার্ড জেটিতে জাটকাগুলো জেলা মৎস্য কর্মকর্তা, কোস্টগার্ড কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে এতিমখানা, মাদরাসা প্রতিনিধি ও গরীব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।

কোস্টগার্ড সাব লেঃ জাকির হোসেন জানান, আটক জাটকার আনুমানিক মুল্য প্রায় তিন লাখ টাকা। তবে জাটকার সঙ্গে থাকা কাউকে আটক করা সম্ভব হয়নি। সরকারের মূল্যবান সম্পদ রক্ষা, চোরাচালান রোধ ও জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় কোস্টগার্ডের এ ধরনের অভিযান আগামীতে অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ