1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে আগ্রহী ডেনমার্ক দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকবে ওআইসি সিলেটে সুইমিংপুলে ডুবে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু রোহিঙ্গা প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসি মহাসচিবের সুইমিংপুলে সাঁতার কাটতে নেমে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু যে কারণে আমেরিকা থেকে হঠাৎ ভিডিও বার্তা দিলেন মৌসুমী সমাজ পরিবর্তন করবে এমন সিনেমা দরকার: তথ্যমন্ত্রী প্রিমিয়ার লিগের দলবদল, অর্ধডজন ক্রিকেটার চান এক কোটি টাকা পারিশ্রমিক! বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে চীনের বিনিয়োগের আগ্রহ যেভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার বাণিজ্য বদলে দেবে চীনের নতুন জলপথ

শীতলক্ষ্যা নদীতে মিললো প্যানেল মেয়র নজরুলের লাশ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০১৪
  • ১২৬ Time View

nazrul_lashঅবশেষে নিখোঁজ নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলামের লাশ মিললো কলাগাছিয়া এলাকায় শীতলক্ষ্যা নদীতে।  লাশ উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই আব্দুস সালাম।

বুধবার দুপুরে নজরুল ইসলামের লাশ নদীতে ভাসতে দেখা যায়।

এর আগে জেলার বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকায় শীতলক্ষ্যা নদীতে অজ্ঞাত তিন লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ৩ জনের লাশ উদ্ধার করে। এর মধ্যে একটি নারায়নগঞ্জের প্যানেল মেয়ন নজরুল ইসলামের বাকি দুটো এখনো সনাক্ত করা যায়নি।

বন্দর থানার ওসি মোকাররম জানান, স্থানীয়দের খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে ছুটে আসি। পরিবারের সদস্যরা পাঞ্জাবি দেখে সনাক্ত করেছেন নিহতের লাশ অপহৃত প্যানেল মেয়র নজরুল ইসলামের। বাকি দুটি লাশ এখনো সনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি বলেন, লাশ দেখে মনে হয়েছে এটা পরিকিল্পিত হত্যাকান্ড। প্রতিটি লাশের সাথে ইট বাঁধা ছিলো যাতে এগুলো ডুবে যায়। কিন্তু লাশ পঁচে ভেসে উঠে।

স্থানীয় এক সাংবাদিক জানান, নিহত নজরুলের স্ত্রী ও কন্যা গায়ে পাঞ্জাবি দেখে তার স্বামীর লাশ সানক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ