1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিলেটে সুইমিংপুলে ডুবে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু রোহিঙ্গা প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসি মহাসচিবের সুইমিংপুলে সাঁতার কাটতে নেমে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু যে কারণে আমেরিকা থেকে হঠাৎ ভিডিও বার্তা দিলেন মৌসুমী সমাজ পরিবর্তন করবে এমন সিনেমা দরকার: তথ্যমন্ত্রী প্রিমিয়ার লিগের দলবদল, অর্ধডজন ক্রিকেটার চান এক কোটি টাকা পারিশ্রমিক! বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে চীনের বিনিয়োগের আগ্রহ যেভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার বাণিজ্য বদলে দেবে চীনের নতুন জলপথ ফটিকছড়িতে আকস্মিক বন্যায় প্লাবিত ৫ গ্রাম একক চরিত্রের উপস্থাপনায় নাটক ‘হ্যাপি ডেজ’, ২ দিনে ৪ প্রদর্শনী

বারকাতের বক্তব্য অশোভন, প্রত্যাহার চায় এফবিসিসিআই

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০১৪
  • ১৫২ Time View

fbcci_barakat_463204176দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি(ভিভিআইপি) ও বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের(সিআইপি) চোর বলে অভিহিত করে দেওয়া বিশিষ্ট অর্থনীতিবিদ আবুল বারকাতের মন্তব্য অশোভন বলে দাবি করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। একইসঙ্গে সংগঠনটি তার এই মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।

গত ১৯ এপ্রিল বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এ জনতা ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাতের বক্তব্যের বরাত দিয়ে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ হয়।  জনতা ব্যাংকের একটি অনুষ্ঠানে তিনি বলেন, দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি(ভিভিআইপি) ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (সিআইপি) বেশিরভাগই চোর।

এফবিসিসিআই বলছে, বাংলানিউজে প্রকাশিত প্রতিবেদনটি আমাদের নজরে এসেছে। বারকাত-এর মত একজন দায়িত্বশীল  ব্যক্তির কাছ থেকে এ ধরনের অসৌজন্যমূলক মন্তব্য অনভিপ্রেত ও দু:খজনক।

তাঁর এ মন্তব্যে দেশের বেসরকারি খাত তথা ব্যবসায়ী নেতৃবৃন্দ অত্যন্ত মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছেন। দেশের শিল্পায়ন, কর্মসংস্থান ও অন্যান্য অর্থনৈতিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ যোগ্য শিল্পপতি, উদ্যোক্তা ও রপ্তানিকারকদের রাষ্ট্র সিআইপি মর্যাদা দিয়ে থাকে।
ভিভিআইপি, ভিআইপি ও সিআইপি মর্যাদাসম্পন্ন ব্যক্তিদের সম্পর্কে বারকাত-এর কোনো ধারণা আছে বলে এফবিসিসিআই মনে করে না। এফবিসিসিআই বারাকাতের এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তা প্রত্যাখ্যান করছে।

সংগঠনটি বলছে, এ ধরনের অনাকাঙ্ক্ষিত মন্তব্য দেশের ভিভিআইপি ও সিআইপি মর্যাদাসম্পন্ন ব্যক্তিদের জন্য অত্যন্ত মানহানিকর। জাতীয় উন্নয়নে অবদান রাখা ভিভিআইপি ও সিআইপি মর্যাদার ব্যক্তিদের সম্পর্কে এ ধরনের অসৌজন্যমূলক বক্তব্য অবিলম্বে প্রত্যাহারসহ তাকে এহেন শোভন মন্তব্য থেকে বিরত থাকার জন্য এফবিসিসিআই অনুরোধ জানাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ