1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুইমিংপুলে সাঁতার কাটতে নেমে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু যে কারণে আমেরিকা থেকে হঠাৎ ভিডিও বার্তা দিলেন মৌসুমী সমাজ পরিবর্তন করবে এমন সিনেমা দরকার: তথ্যমন্ত্রী প্রিমিয়ার লিগের দলবদল, অর্ধডজন ক্রিকেটার চান এক কোটি টাকা পারিশ্রমিক! বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে চীনের বিনিয়োগের আগ্রহ যেভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার বাণিজ্য বদলে দেবে চীনের নতুন জলপথ ফটিকছড়িতে আকস্মিক বন্যায় প্লাবিত ৫ গ্রাম একক চরিত্রের উপস্থাপনায় নাটক ‘হ্যাপি ডেজ’, ২ দিনে ৪ প্রদর্শনী ঢাকাসহ আশপাশের এলাকায় আরও মেট্রোরেল নির্মাণ করা প্রয়োজন : পরিকল্পনা প্রতিমন্ত্রী টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

ভারত বিরোধিতার জন্য বিএনপির লংমার্চ: সুরঞ্জিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ এপ্রিল, ২০১৪
  • ১৮১ Time View

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘ভারত বিরোধিতার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিস্তা অভিমুখে লংমার্চের কর্মসূচি ঘোষণা করেছেন।’ সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘খালেদার অপরাজনীতি মানুষ বুঝে গেছে। তিনি ভারত বিরোধিতাকে উসকে দিতে চান। তবে ভারতের আগামী সরকারের সঙ্গে আলোচনা করেই সমস্যার সমাধান করব, আপনার এই চালটাও মাঠে মারা যাবে।’

জাতির ঐক্যের খাতিরে সরকারকে সমর্থন দিতে বিএনপি নেতাদের প্রতি আহবান জানিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘সমস্যা সমাধানের জন্য নয়, বিএনপি নেত্রী রাজনীতি করার জন্য লংমার্চ করছেন। কারণ ভারতে এখন নির্বাচন হচ্ছে; ঠিক এই সময়ে বৈশাখের তাপদাহে নিজে এসি গাড়িতে থেকে জনগণকে কষ্ট দিয়ে লংমার্চ কতটুকু পানির জন্য সেটা ভাবতে হবে।’

তিনি বলেন, ‘তিস্তা চুক্তি হয়ে গেছে, এখন শুধু বাস্তবায়ন বাকি। এটাকে রাজনৈতিক ইস্যু করবেন না। এই লংমার্চ যদি ভায়োলেন্ট মার্চ হয়, তাহলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে। আর যদি আপনারা শান্তিপূর্ণ ভাবে লং মার্চের কর্মসূচি পালন করেন তাহলে সরকারও আইন-শৃঙ্খলা বাহিনী আপনাদের সহযোগিতা করবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ