1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
সন্ত্রাস দমনে প্রচলিত আইনকে আরও শক্তিশালী করা হবে : আইনমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার অপ্রত্যাশিত রেকর্ড গড়ে হারল বাংলাদেশ ‘বড় নেতারা আরামে বিদেশে ঘুরছেন, বিচার হলে আপনার পরিবারই সাফার করবে’ আবারও এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ ব্যাংক এমডিদের মূল্যায়নে স্কোরিং পদ্ধতি, ৬ মাস পরপর প্রতিবেদন হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল হঠাৎ অসুস্থ সোনালি দিনের নায়ক মাহমুদ কলি, চাইলেন দোয়া

নাস্তিকদের সন্ত্রাসী ঘোষণা করে নতুন আইন পাশ করলো সৌদি সরকার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০১৪
  • ৩২০ Time View

সৌদি আরব এক নতুন আইনে নাস্তিকদের সন্ত্রাসী আখ্যা দিয়েছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডাব্লিউ) এক প্রতিবেদনের বরাত দিয়ে যুক্তরাজ্যের দৈনিক দ্য ইন্ডিপেনডেন্ট-এর খবরে এ তথ্য জানানো হয়। এইচআরডব্লিউ জানায়, নতুন রাজকীয় ডিক্রিগুলো জারি করা হয়েছে সন্ত্রাসবাদ মোকাবিলায়। এর মাধ্যমে সৌদি বাদশাহ বল প্রয়োগ করে সব ধরনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও প্রতিবাদ বন্ধ করতে চাইছেন। মানবাধিকার সংস্থাটির প্রতিবেদনে জানানো হয়, নতুন সিরিজ আইনে সিরিয়ায় গৃহযুদ্ধে অংশগ্রহণকারী সৌদি নাগরিকদের (যারা রাজতন্ত্র উচ্ছেদের প্রশিক্ষণ নিয়েছে) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিশদ বিধান রাখা হয়েছে।

বাদশাহ আবদুল্লাহর জারি করা ৪৪ নম্বর ডিক্রিতে ‘সৌদি আরবের বাইরে কোনো শত্রুতায়’ অংশগ্রহণ করলে তিন থেকে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হবে। নতুন জারি করা একটি বিধানের এক অনুচ্ছেদে বলা হয়েছে, কোনোভাবে নাস্তিক্যবাদী চিন্তা প্রকাশ করলে কিংবা ইসলাম ধর্মের মৌলিক কোনো বিধান (যার ওপর ভিত্তি করে সৌদি রাজতন্ত্র প্রতিষ্ঠিত) নিয়ে প্রশ্ন তোলা সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হবে। এইচআরডব্লিউর মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের উপপরিচালক জো স্টার্ক বলেন, সৌদি কর্তৃপক্ষ কখনো তাদের নীতির সমালোচনা সহ্য করেনি। সাম্প্রতিক আইন ও বিধানগুলোর মাধ্যমে কোনো সমালোচনা সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে গণ্য হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ