1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
একক চরিত্রের উপস্থাপনায় নাটক ‘হ্যাপি ডেজ’, ২ দিনে ৪ প্রদর্শনী ঢাকাসহ আশপাশের এলাকায় আরও মেট্রোরেল নির্মাণ করা প্রয়োজন : পরিকল্পনা প্রতিমন্ত্রী টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সুদানে খনি ধসে অন্তত ৬০ শ্রমিকের প্রাণহানি ঢাবি প্রশাসনকে ধন্যবাদ দিলেন রাশেদ খাঁন বাংলাদেশে জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগে আগ্রহী চীনা প্রতিষ্ঠান আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর গুণীজনদের সম্মাননায় এফডিসিতে ‘ফিল্ম ডিরেক্টরস ডে’ ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী বেসামরিক বিমান খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : বিমানমন্ত্রী

২৫৯ রানে থামলেন ফরহাদ রেজা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ এপ্রিল, ২০১৪
  • ১৮২ Time View

farhad-13জাতীয় লীগের ষষ্ট রাউন্ডের প্রথম দিনেই আলো ছড়িয়েছেন ফরহাদ রেজা। ক্যারিয়ারসেরা ইনিংস খেলে শনিবার ১৮২ রানে অপরাজিত ছিলেন তিনি। আজ দ্বিতীয় দিনে ক্যারিয়ারের প্রথম দ্বিশতকটিও তুলে নিয়েছিলেন দ্রুতই। এগিয়ে যাচ্ছিলেন ট্রিপল সেঞ্চুরির দিকেও। কিন্তু শেষ পর্যন্ত সেই মাইলফলক স্পর্শ করতে পারেননি এই ডানহাতি ব্যাটসম্যান। ২৫৯ রানেই থেমে যায় তার অসাধারণ ইনিংসটি।

মাত্র ৭৭ রানেই সাত উইকেট হারিয়ে কোনো দল যে ৬৭৫ রানের পাহাড় গড়তে পারে, সেটা বিশ্বাস করাও কঠিন। কিন্তু জাতীয় লিগে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে সেই কাজটাই করেছে রাজশাহী বিভাগ। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের পর যেন রান সংগ্রহের নেশায় পেয়ে বসেছিল ফরহাদ, সানজামুল ইসলাম ও মুক্তাদির আলীকে।

সপ্তম উইকেটে ৩৪৭ রানের রেকর্ড জুটি গড়েছিলেন ফরহাদ ও সানজামুল। গতকাল প্রথম দিনের শেষভাগে এই জুটি ভাঙতে পেরেছিলেন চট্টগ্রামের ডানহাতি স্পিনার আলী আকবর। কিন্তু আজ দ্বিতীয় দিনে আবারও প্রতিপক্ষের বোলারদের হতাশায় ডুবিয়েছেন ফরহাদ ও মুক্তাদির। অষ্টম উইকেটে তাঁরা যোগ করেছেন আরও ২২৪ রান। দলীয় ৬৪৮ রানের মাথায় ফরহাদ আউট হওয়ার পর যেন মনোসংযোগ হারিয়ে ফেলেছিলেন মুক্তাদির।

কয়েক ওভার পরে তিনি আউট হয়েছেন ১৪৮ বলে ১৬৮ রানের ঝোড়ো ইনিংস খেলে। দুটি উইকেটই নিয়েছেন আকবর। মুক্তাদির আউট হওয়ার পরপরই ইনিংস সমাপ্তির ঘোষণা দিয়েছেন রাজশাহীর অধিনায়ক মুশফিকুর রহিম। ততক্ষণে স্কোরবোর্ডে জমা হয়েছে ৬৭৫ রান।
জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে চট্টগ্রাম। প্রথম চার ওভারের মধ্যে ১১ রান সংগ্রহ করতেই হারিয়েছে তিনটি উইকেট। সাজঘরে ফিরেছেন নাফিস ইকবাল, মুমিনুল হক ও মাহবুবুল করিম। তিনটি উইকেটই নিয়েছেন মুক্তাদির।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ