1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার

হাসান আলীকে গ্রেপ্তারের নির্দেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০১৪
  • ১২৩ Time View

ICTBD4_thumbমানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাজাকার সৈয়দ হাসান আলীকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার শুনানি শেষে এ নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একই সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে তাকে ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে।

এর আগে মঙ্গলবার প্রসিকিউটর আবুল কালাম আজাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বরাবর হাসান আলীকে গ্রেপ্তারের আবেদন দাখিল করেন।

আবেদনে বলা হয়, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হাসান আলীর বিষয়ে তদন্তের সুবিধার্থে তাকে গ্রেপ্তার করা দরকার।

হাসান আলী একাত্তর সালে কিশোরগঞ্জের তাড়াইলে রাজাকার কমান্ডার ছিলেন। তার বিরুদ্ধে অর্ধশতাধিক হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আছে।

এ অভিযোগ প্রমাণে ২০১৩ সালের ৬ জুন থেকে তদন্ত করছেন আন্তর্জতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা হরি দেবনাথ। অভিযোগগুলোর প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। বর্তমানে তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। এ মাসেই তদন্ত প্রতিবেদন প্রকাশ করার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ