1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে গুলিতে যুবলীগ নেতা নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ মার্চ, ২০১৪
  • ১২৯ Time View

images.jpgrtttsলক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলীতে মো. কবির হোসেন দীপু (৩২) নামে যুবলীগের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমববার ভোর সাড়ে ৩টার দিকে সদর উপজেলার দিঘলী ইউনিয়নের দুর্গাপুরে এ ঘটনা ঘটে।

নিহত কবির হোসেন দিঘলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও উত্তর দুর্গাপুর গ্রামের শাখায়াত হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে কবির লক্ষ্মীপুরের পৌর মেয়র আবু তাহেরের ছেলে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী একেএম সালাহ উদ্দিন টিপু’র নির্বাচনী পোস্টার নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক একেএম সালাহ উদ্দিন টিপুর দাবি বিএনপির নেতাকর্মীরা তাকে গুলি করে হত্যা করেছে।

তবে এ ব্যাপারে বিএনপির দায়িত্বশীল কোনো নেতার বক্তব্য জানা যায় না।

দাসের হাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ