1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

চুরির অভিযোগে প্রেমিকার বিরুদ্ধে মামলা করলেন ম্যারাডোনা

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ মার্চ, ২০১৪
  • ১২৭ Time View

maradona20মূল্যবান সম্পদ চুরির অভিযোগে সাবেক প্রেমিকার বিরুদ্ধে মামলা করলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ডিয়েগো ম্যারাডোনা । প্রেমিকা রোসিও অলিভার সঙ্গে সম্পর্ক হুট করেই চুকিয়ে ফেলেছেন তিনি। আর এরপরই এ মামলা দায়ের করা হয়।

জানা যায়, ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক ডেভিড ডি গিয়ার সঙ্গে গোপন যোগাযোগ আছে অলিভারের, এমন সন্দেহ থেকেই তাদের এই পরিনতি। এ মাসের মাঝামাঝিতেই অলিভার সঙ্গে সম্পর্কের ইতি টেনেছিলেন ম্যারাডোনা। ম্যারাডোনার দুবাইয়ের বাড়ি থেকে একাই আর্জেন্টিনায় ফিরে গিয়েছিলেন অলিভা। যাওয়ার সময়ই ঘড়ি ও অলংকার চুরি করেছেন তিনি। এমনটাই মনে করছেন ম্যারাডোনা ।

এই বাড়ি থেকে যেসব জিনিস খোয়া গেছে, সেগুলোর মূল্য নাকি আড়াই লাখ পাউন্ডেরও বেশি। প্রেমিকার বিরুদ্ধে চুরির অভিযোগে মামলা করার বিষয়টি নিশ্চিত করেছেন ম্যারাডোনার আইনজীবী মাতিয়াস মোরলা।

উল্লেখ্য, ম্যারাডোনার সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার আগে আর্জেন্টিনার একটি টিভি শোতে অংশ নিতে রাজি হয়েছিলেন অলিভা। কিন্তু শর্ত ছিল সেখানে গিয়ে ম্যারাডোনাকে নিয়ে কোনো কথা তিনি বলতে পারবেন না।

এখন অলিভাকে আর্জেন্টিনা থেকে আবার দুবাইয়ে আনার চেষ্টা করছেন ম্যারাডোনার আইনজীবীরা। চুরির অভিযোগে আদালতের কাঠগড়াতে দাড়াতে হতে পারে ম্যারাডোনার সাবেক এই প্রেমিকাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ