1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে একই দলিলের জাবেদায় দুই ধরনের তথ্য হোটেল খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতি রয়েছে: মো. আল আমিন শ্রীলঙ্কাকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে প্রথমবার ছয়ে আফগানিস্তান এবারের স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন ভারপ্রাপ্ত মহাসচিব ঘুমের মধ্যেই মারা গেলেন অভিনেতা অনুজ, বয়স হয়েছিল ৩৩ ‘কিং’ সিনেমার প্রথম গান: শাহরুখ-দীপিকার ‘তু মিল যায়ে’ ডিসেম্বরে বড়পর্দায় সজল-অধরা জুটির প্রথম সিনেমা শুটিং সেটে গোপনে ভিডিও ধারণ, সতর্ক করলেন অভিনেত্রী বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম সুখী দেশ ফিনল্যান্ডে সিঙ্গেলদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ, আবেদন করবেন যেভাবে

মহানগর জামায়াতের কার্যালয়ে পুলিশি অভিযান, ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০১৪
  • ১৩৭ Time View

jamat log0রাজধানীর পুরানা পল্টনে ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে তল্লাশি চালিয়েছে পল্টন থানার পুলিশ। এ সময় সেখান থেকে ককটেল তৈরির সরঞ্জামসহ বেশ কিছু প্রচারপত্র ও ব্যানার উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে এ অভিযান চালানো হয়। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করেনি পুলিশ।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি মোরশেদ আলম এইমাত্র ডট কমকে জানান, দুপুর ১টার দিকে জামায়াত কার্যালয়ের পাশে একটি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখে টহল পুলিশের সন্দেহ হয়। পরে তারা দেখতে পায় ট্রাকে কিছু জিনিসপত্র তোলা হচ্ছে। তখন ট্রাকটিতে তল্লাশি চালিয়ে কিছু লিফলেট, ব্যানার ইত্যাদি পাওয়া যায়।
 
তিনি জানান, এরপর জামায়াতের মহানগর কার্যালয়ে ঢোকে পুলিশ। সেখানে তল্লাশি চালিয়ে আরও লিফলেট, উগ্রপন্থী বই, ব্যানার, একটি বোমাসদৃশ বস্তু এবং কিছু সার্কিট পাওয়া যায়। এই সার্কিটগুলো বোমা তৈরিতে ব্যবহার করা হতো বলে পুলিশের ধারণা। তবে বোমাসদৃশ বস্তুটি পরীক্ষা করে দেখা গেছে, সেটি প্রকৃতপক্ষে বোমা নয়।

এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ