1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

‘রাজনীতিকদের আটক করলে তদবির আসে’-দুদক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১১১ Time View

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কমিশনার নাসির উদ্দিন আহমেদ বলেছেন, দুর্নীতির দায়ে রাজনৈতিক নেতাদের আটক করা হলে ওপর মহল থেকে তদবির আসে, আর এ জন্য দুদক কর্মকর্তাদের চরম বিভ্রান্তিতে পড়তে হয়। তবে সরকারি কর্মকর্তাদের বেলায় কোনো তদবির হয় না।
বরিশাল জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আয়োজনে বরিশাল বিভাগ ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে সোমবার বিকেলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কমিশনার এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের টাকা এখনো বিদেশে পাচার হচ্ছে। তবে বরিশালে এর সংখ্যা খুব কম। তিনি সরকারি কর্মকর্তাদের স্বচ্ছভাবে কাজ করারও আহ্বান জানান।
জেলা প্রশাসকের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. নুরুল আমিন, বরিশাল রেঞ্জের ডিআইজি ডা. আব্দুর রহিম, জেলা প্রশাসক মো. শহীদুল আলম, উপ-পুলিশ কমিশনার টিএম মুজাহিদুল ইসলামসহ বরিশাল বিভাগের বিভিন্ন দফতরের প্রধান কর্মকর্তারা।
সভায় ডিআইজি তার বক্তব্যে জানান, তিনি গত বছর ৭৭ জন পুলিশ অফিসারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিয়েছেন। এদের মধ্যে কাউকে সাসপেন্ড ও কাউকে বেতন কর্তন করে শাস্তি দেয়া হয়েছে। সভায় জেলা প্রশাসক জানান, প্রতিটি ক্ষেত্রে তদবির বন্ধ করতে পারলে দুর্নীতি অনেকাংশে কমে যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ