1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

দলকে মীর জাফর মুক্ত করতে হবে: গয়েশ্বর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১০০ Time View

দেশ রক্ষার আন্দোলনকে সফল করতে হলে দলকে মীর জাফর মুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

সোমবার জাতীয় প্রেসক্লাব জাতীয় গণতান্ত্রিক পার্টি আয়োজিত “পিলখানা ট্রাজেডি টার্গেট বাংলাদেশ” শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর বলেন, দেশরক্ষার সংগ্রামের পূর্ব শর্ত হচ্ছে সংগঠনকে বিশ্বাসঘাতক ও উমি চাঁদ মুক্ত করা। তিনি বলেন, পরাজিত শক্তি আবারও মাথাছাড়া দিচ্ছে। বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করার নীলনকশা বাস্তবায়নে সেনা-বিডিআর নিধনযজ্ঞ চালানো হয়। এ ব্যাপারে সরকার দায়িত্ব এড়াতে পারে না।

সভায় সভাপতিত্ব করেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, এ সময় জাগপা’র সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, জাগপা’র সহ-সভাপতি মহিউদ্দিন বাবলু, আবু মোজাফ্ফর মো. আনাস, মাস্টার এম.এ মান্নান ও কেন্দ্রীয় নেতা আসাদুর রহমান খানসহ দলটির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ