1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

জেএমবি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যে জামায়াতের প্রতিবাদ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১২৮ Time View

“ময়মনসিংহ জেলার ত্রিশালে প্রিজন ভ্যানে হামলা চালিয়ে পুলিশ হত্যা করে জেএমবির তিন সদস্যকে ছিনিয়ে নেয়ার ঘটনায় জামায়াত জড়িত” অর্থমন্ত্রীর এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য হামিদুর রহমান আজাদ রোববার সন্ধ্যায় এক বিবৃতিতে এ নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়, “অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রোববার দুপুরে সিলেট বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে “ময়মনসিংহ জেলার ত্রিশালে প্রিজন ভ্যানে হামলা চালিয়ে পুলিশ হত্যা করে জেএমবির তিন সদস্যকে ছিনিয়ে নেয়ার ঘটনায় জামায়াতে ইসলামী জড়িত” মর্মে যে ভিত্তিহীন মিথ্যা মন্তব্য করেছেন আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, অর্থমন্ত্রীর এ কাল্পানিক ও অযৌক্তিক মন্তব্যে দেশবাসী বিস্মিত এবং হতবাক। তার মত একজন প্রবীণ ব্যক্তির কাছ থেকে এ ধরনের দায়িত্বহীন বক্তব্য দেশবাসী কখনো আশা করে না। মাননীয় অর্থমন্ত্রী মাঝে মাঝে যে ধরনের অলীক বক্তব্য রাখেন তা জনগণ কোনো বিবেচনায় নেয় না। কিন্তু জামায়াত সম্পর্কে কাল্পনিক বক্তব্য দেয়ার কারণেই আমরা তার বক্তব্যের প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছি।

আজাদ বলেন, স্পষ্ট ভাষায় জানাতে চাই যে, নিষিদ্ধ ঘোষিত জেএমবির রাজনীতির সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই। কাজেই ত্রিশালে প্রিজন ভ্যান থেকে জেএমবির সদস্যদেরকে ছিনিয়ে নেয়ার ঘটনার সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক থাকার প্রশ্নই আসে না। জামায়াতের বিরুদ্ধে অবাস্তব ও কাল্পনিক মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য আমি অর্থমন্ত্রীর প্রতি আহবান জানাচ্ছি।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ