1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

আবার শীর্ষ স্থান দখল করলেন স্টেইন

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১০৬ Time View

আবারো টেস্ট বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষ স্থান দখল করলেন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে দক্ষিণ আফ্রিকা ২৮১ রানের বড় ব্যবধানে হার মেনেছে। কিন্তু স্টেইন বল হাতে প্রথম ইনিংসে ৭৮ রানে চার উইকেট নেন এবং দ্বিতীয় ইনিংসে ৬১ রানে দুই উইকেট নেন। এর ফলে ভারনন ফিলান্ডারকে পেছনে ফেলে আবারো টেস্ট বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষে ফিরলেন স্টেইন।

স্টেইন সর্বপ্রথম ২০০৮ সালের এপ্রিল মাসে র‌্যাংকিংয়ের শীর্ষে ওঠেন। তখন শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরণের সঙ্গে যৌথভাবে ছিলেন। কিন্তু ২০০৯ সালে মুরালিধরণকে পেছনে ফেলে শীর্ষ স্থান দখল করেন স্টেইন।

২২ ডিসেম্বর ফিলান্ডার শীর্ষে উঠেছিলেন। ফিলান্ডারের থেকে মাত্র তিন পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষ স্থান তার ঝুলিতে। স্টেইনের রেটিং পয়েন্ট ৯০১ আর দ্বিতীয় স্থানে থাকা ফিলান্ডারের পয়েন্ট ৮৯৮।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ