1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

এশিয়া কাপের টিকেট বিক্রি করবে ইউসিবি ব্যাংক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৪
  • ২১০ Time View

১২তম এশিয়া কাপ মাঠে গড়াবে ২৫ ফেব্রুয়ারি। এশিয়া কাপের আগ্রহী দর্শকরা ইউসিবি ব্যাংকের মাধ্যমে টিকেট ক্রয় করতে পারবে। টুর্নামেন্টে বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশ অংশ নিবে। এশিয়া কাপের টিকেট বিক্রির স্বত্ব পেয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)।

সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ইউসিবি ব্যাংকের কর্মকর্তাদের সৌজন্যে অনুষ্ঠানটি পরিচালিত হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল উইনুস, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান কাজী এনাম আহমেদ।

এশিয়াকাপের সর্বোনিম্ন টিকেটের মূল্য ২০০ টাকা। সঙ্গে পনের শতাংশ ভ্যাট প্রযোজ্য। দুটি মাধ্যমে টিকেট মিলবে। প্রথমত অনলাইন ইউক্যাশের মাধ্যমে। দ্বিতীয়ত -সরাসরি টাকার বিনিময়ে টিকেট। খেলার একদিন পূর্বে টিকেট পাওয়া যাবে ঢাকার মিরপুর, ধানমন্ডি, বিজয়নগর ও বসুন্ধরা ব্রাঞ্চে। নারায়ণগঞ্জের সদর ব্রাঞ্চ, চাষাঢ়া ও পাগলা বাজার ব্রাঞ্চে টিকেট পাওয়া যাবে। দেশের বিভিন্ন অঞ্চলের দর্শকরা অনলাইন ইউক্যাশের মাধ্যমে টিকেট বুকিং দিতে পারবেন। তবে টিকেট নিতে হবে এই সাতটি ব্রাঞ্চ থেকেই।

দুটি ভেন্যুতে খেলা হবে। নারায়ণগঞ্জের ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম ও মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ২৫ ফেব্রুয়ারি পাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে আনুষ্ঠানিক পর্দা উঠবে এশিয়া কাপের। পরের দিন ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ