1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

খালেদার গুম-খুনের তথ্য ডাহা মিথ্যা: হাছান মাহমুদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১২৭ Time View

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সংবাদ সম্মেলন করে খুন-গুমের ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগকে জড়িয়ে যে তথ্য প্রকাশ করেছেন তাকে ডাহা মিথ্যা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদের সংবর্ধনা ও চলমান রাজনীতি শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে ঠিকানা বাংলাদেশ।

হাছান মাহমুদ বলেন, বিএনপি বলেছে দল গুছিয়ে আন্দোলন করবে। আমরা তাদেরকে দল গোছানোর জন্য ৫ বছর সময় দিচ্ছি। এ সময়ের আগে কোনো নির্বাচন হবে না।

বিএনপি নেতা রিজভীর বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, রিজভী বলেছেন সরকার উৎখাত ছাড়া রাজপথ ছাড়া হবে না। আমরা বলতে চাই এর আগে সংসদ থেকে উৎখাত হয়েছেন। এখন রাজপথ থেকে। তবে ভবিষ্যতে বিএনপি রাজনীতি থেকে উৎখাত হয়ে যাক তা আমরা চাই না।

তিনি আরো বলেন, এর আগে বিএনপি বিদেশিদের কাছে ধরণা দিয়েছিল কিন্তু কোনো লাভ হয়নি। এখনো তারা একই কাজ করছে তবে এতেও লাভ হবে না।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক হাজী সেলিম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ