1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে একই দলিলের জাবেদায় দুই ধরনের তথ্য হোটেল খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতি রয়েছে: মো. আল আমিন শ্রীলঙ্কাকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে প্রথমবার ছয়ে আফগানিস্তান এবারের স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন ভারপ্রাপ্ত মহাসচিব ঘুমের মধ্যেই মারা গেলেন অভিনেতা অনুজ, বয়স হয়েছিল ৩৩ ‘কিং’ সিনেমার প্রথম গান: শাহরুখ-দীপিকার ‘তু মিল যায়ে’ ডিসেম্বরে বড়পর্দায় সজল-অধরা জুটির প্রথম সিনেমা শুটিং সেটে গোপনে ভিডিও ধারণ, সতর্ক করলেন অভিনেত্রী বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম সুখী দেশ ফিনল্যান্ডে সিঙ্গেলদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ, আবেদন করবেন যেভাবে

২০১৯ সালে একাদশ সংসদ নির্বাচন : আশরাফ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১৩২ Time View

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে।

বুধবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের এক কার্যনির্বাহী কমিটির বৈঠকের শুরুতে তিনি এ কথা বলেন।গণভবনে অনুষ্ঠেয় কার্যনির্বাহী পরিষদের বৈঠকে সভাপতিত্ব করছেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আশা করি আমরা পাঁচ বছরই ক্ষমতায় থাকবো। কোনো চাপের কাছে মাথা নত করে সংবিধান সংশোধন করা হবে না। প্রধানমন্ত্রী  শেখ হাসিনা যেভাবে কাজ শুরু করেছেন তাতে পেছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নেই।’

দলীয় নেতাদের উদ্দেশে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, সবাইকে সজাগ থাকতে হবে, যাতে গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত না হয়। সরকারে আছি বলে স্বস্তিতে থাকার কোনো সুযোগ নেই। এবারের নির্বাচনের আগে অনেক কিছু ঘটানোর চেষ্টা হয়েছিল। কিন্তু দলীয় সভানেত্রী শেখ হাসিনার দৃঢ়তায় তারা কিছু করতে পারেনি। সঠিক সময়ে তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তা না হলে গণতন্ত্র ব্যাহত হতে পারত।

দলীয় নেতাদের উদ্দেশে সৈয়দ আশরাফ আরও বলেন, এখন দেশ গড়ার কাজ, সংসদকে প্রাণবন্ত করার কাজ, নির্বাচনের ইশতেহার বাস্তবায়নের কাজ। তাই সরকার দায়িত্ব নেওয়ার পরপরই কাজ শুরু করেছে। অতীতেই শেখ হাসিনার সরকার ক্ষমতা গ্রহণের পরই কাজ শুরু করেছে। তিনি এক দিনও সময় নষ্ট করেননি। গত দুই মেয়াদে উনি (হাসিনা) ইশতেহার বাস্তবায়ন করে তা প্রমাণ করেছেন।

উপজেলায় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, এই নির্বাচনকে দল গুরুত্ব দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ