1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

রাজধানীতে বাস চাপায় নিহত ২, আহত ১

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১৪৭ Time View

রাজধানীর মেরুল বাড্ডায় সড়ক দুর্ঘটনায় দুই পথচারী নিহত ও আহত হয়েছেন একজন।

শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সাইদুল ইসলাম (২৮) নামের একজনের পরিচয় জানা গেছে। সে পটুয়াখালির মির্জাগঞ্জের উপজেলার গোলখালী এলাকার আব্দুল মজিদের ছেলে। নিহত আরেক জনের পরিচয় জানা যায়নি। আহত হাবিবুর রহমান মোল্লাকে (২০)  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, সাইদুলের নারায়ণগঞ্জের আদমজি এলাকায় চাকরি হয়েছে। এই চাকরি খবর দিতে বাড্ডায় মামার বাড়িতে এসেছিল সে।

বাড্ডা থানার ওসি আব্দুল জলিল জানান, মেরুল বাড্ডায় রাস্তা পার হওয়ার সময় সদরঘাট টু উত্তরা-আব্দুল্লাহপুরগামী সুপ্রভাত পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

তিনি আরো জানান, এ ঘটনায় ঘাতক বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ