1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

না খেলেও সেমিফাইনালে যেতে পারবে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

এশিয়ান গেমসে নারী ক্রিকেট শুরু হবে ১৭ সেপ্টেম্বর। প্রথম দিনই মাঠে নামবে বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ চীন। সরাসরি কোয়ার্টার ফাইনাল হওয়ায় সে ম্যাচে জিতলেই সেমিফাইনালে জায়গা করে নেবে বাংলাদেশ।

শক্তির বিচারে বেশ এগিয়ে থাকায় চীনের বিপক্ষে ম্যাচ নিয়ে নির্ভার বাংলাদেশ। আরও একটি স্বস্তির জায়গা আছে তাদের। ম্যাচ না খেলেও শেষ চারে ওঠতে পারবে বাংলাদেশ। সেটা সম্ভব হচ্ছে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার কারণে।

সেপ্টেম্বর মাস জাপানে বছরের অন্যতম প্রধান বৃষ্টিবহুল সময়। বিশেষ করে নাগোয়াতে বৃষ্টি একটু বেশিই হয়। বৃষ্টির কারণে আজ পুরোদমে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ। ফিটনেস ট্রেনিংয়ের পর ফুটবল মাঠে অনুশীলন করেছে তারা।

বৃষ্টির সম্ভাবনা আছে কালও। তাতেই বাংলাদেশ-চীন ম্যাচ আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বৃষ্টি বাধায় পড়লে সুপার ওভারে ম্যাচ আয়োজনের চেষ্টা করবেন আম্পায়াররা। শেষ পর্যন্ত সেটাও যদি সম্ভব না হয়, তাহলে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে পা রাখবে বাংলাদেশ।

বর্তমান নারী টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান দশে। অন্যদিকে ৩৭ নম্বরে আছে চীন। কোয়ার্টার ফাইনাল সহজে উতরে গেলেও সেমিফাইনালে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের সামনে। ফাইনালে ওঠার মিশনে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ ডিফেন্ডিং সোনাজয়ী দল ভারত।

শেষ দিনের অনুশীলনের পর প্রথম ম্যাচের জন্য দোয়া চেয়েছেন বাংলাদেশ নারী দলের ব্যাটার সোবহানা মোস্তারি। বিসিবির প্রকাশিত ভিডিওতে তিনি বলেন, ‘এশিয়ান গেমসের আগে আজ প্রথম অনুশীলন করেছি। কাল চীনের সঙ্গে আমাদের ম্যাচ। আমা করি একটা পদক নিয়ে যেতে পারব। এর আগে আমরা একটা পদক পেয়েছিলাম। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ