1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

না.গঞ্জে ফের স্কুলছাত্রের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১৪৮ Time View

নারায়ণগঞ্জে আবারো মোস্তফা মিয়া (১২) নামে তৃতীয় শ্রেণীর এক ছাত্র খুন হয়েছে। চার দিন নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার ফতুল্লায় পিঠালীপুল এলাকার একটি পয়ঃনিষ্কাশনের ড্রেন থেকে তার লাশটি উদ্ধার করে পুলিশ।

ফতুল্লা মডেল থানার এসআই মিজানুর রহমান জানান, গত রোববার বিকেলে মোস্তফা নিখোঁজ হয়। এ ঘটনায় তার বাবা সেলিম মিয়া ফতুল্লা মডেল থানায় একটি জিডি করেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পিঠালীপুল এলাকার একটি ড্রেন থেকে মোস্তফার লাশ উদ্ধার করা হয়। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকা-ের বিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে বলেও  জানান এসআই মিজান।

প্রসঙ্গত, গত এক মাসে নারায়ণগঞ্জে তিনজন স্কুলছাত্র ও এক শিশুকে হত্যা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ