1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

ধানমন্ডিতে সড়ক দুর্ঘটনায় গৃহবধু নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১৪৯ Time View

রাজধানীর ধানমন্ডির মেডিনোভা হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় খালেদা খানম কাকলী (৩৫) নামের এক গৃহবধু নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকাল ৫ টা ১০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

ধানমন্ডি থানার এসআই আব্দুর রশিদ শেখ ঘটনা নিশ্চিত করে জানান, বিকাল ৫ টা ১০ মিনিটের সময় ধানমন্ডিস্থ মেডিনোভা হাসপাতালের সামনে দুটি বাস পাল্লা দিয়ে যাওয়ার সময় একটির সঙ্গে আরেকটির সংর্ঘষ হয়। এ সময় বাসের ধাক্কায় পথচারী খালেদা খানম কাকলী (৩৫) নিহত হয়। বাসের ধাক্কায় তার মাথা এবং ঘাড়ে মারাত্মক আঘাত পাওয়ায় নাক দিয়ে রক্ত ঝরতে থাকে।

তিনি আরো জানান, নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে এবং বাস দুটিকে আটক করা হয়েছে। তবে মোহাম্মদপুর-মতিঝিল রুটে চলাচলকারী রাজা সিটি পরিবহন নামের বাসের ধাক্কায় তিনি মারা যান।

ঢামেক হাসপাতাল সূত্র জানায়, নিহত খালেদা খানমের স্বামীর নাম অধ্যাপক আব্দুল কাদের। তিনি ইডেন মহিলা কলেজের সহকারী অধ্যাপক। খবর শুনে নিহতের আত্মীয়-স্বজনরা হাসপাতালে ভীড় জমায়। এ সময় তারা দোষী ড্রাইবারদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেছেন।

জানা গেছে নিহত খালেদা খানম কাকলী পরিবারসহ মোহাম্মদপুরের চাঁন মিয়া হাউজিং এলাকায় বসবাস করতেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ