1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

রাজধানীতে বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জামসহ আটক ৫

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১৪৭ Time View

রাজধানীর কাফরুল এবং খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ ৫ জনকে আটক করেছে র‌্যাব-২।

রোববার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে সোমবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতারা হলেন, আশিকুর রহমান (২৩), ইদ্রিস মিয়া (২৩), সিরাজুল ইসলাম প্রিন্স (৩০), হাসানুজ্জামান (২৯) এবং শেখ ইমরুল হোসেন তুষার (৩৪)।

এ বিষয়ে র‌্যাব-২ এর সিনিয়র সহকারি পরিচালক (অপস) রায়হান উদ্দিন খান জানান, অবৈধ ভিওআইপি ব্যবসা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর মিরপুর, কাফরুল এবং খিলক্ষেত এলাকা থেকে ৫ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৫ টি বিভিন্ন কোম্পানীর সিম কার্ড, ১৭টি মোবাইল সেট, ৭টি ল্যাপটপ, ১২টি মডেম, ৩টি পেনড্রাইভ, ৯টি রাউটার এবং বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জামাদি উদ্ধার করা হয় ।

তিনি আরো জানান, এগুলোর আনুমানিক মূল্য প্রায় ৫৭ লাখ টাকা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ