1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন

সুরমা নদীতে ট্রলার ডুবি : ৩ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১৩৭ Time View

সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বেতুরাঘাট-প্রতাপপুর এলাকায় সুরমা নদীতে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ ও এলাকাবাসী।

সোমবার রাত ৯টার দিকে এ নৌ-র্দুঘটনা ঘটে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মো.হারুন অর রশিদ রাত ১১টা ১৫ মিনিটে জানান, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে একটি ট্রলার (ইঞ্জিনচালিত নৌকায়) নারী, শিশুসহ শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি কিশোরগঞ্জের ইটনা উপজেলার উদ্দেশ্যে রওয়ানা হয়। ৯টার দিকে ওই এলাকায় পৌঁছলে হঠাৎ নৌকার রান্নাঘরে আগুনের সূত্রপাত হয়। এসময় আগুনে পুড়ে এক নারীসহ তিন জন নিহত হয়।

এঘটনায় নৌকায় থাকা যাত্রীরা সাঁতার কেটে তীরে উঠে আসতে সক্ষম হয়। তবে এঘটনায় বর্তমানে আরও তিনজন শিশু নিখোঁজ রয়েছে বলেও পুলিশ সুপার জানান। তিনি আরও জানান, নিখোঁজ তিন শিশু ও নৌকাটি উদ্ধারে ফায়ার সার্ভিসের টিন ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ