1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে স্মরণ: বিশ্বমঞ্চে বাংলাদেশের সম্মান ও স্বীকৃতির গল্প দেশের বাজারে সোনার ভরি আজ কত? বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান পেনাল্টি থেকে মেসির গোল, ৩-০তে আইসল্যান্ডকে উড়াল আর্জেন্টিনা সংঘাতের মধ্যে নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের বাহরাইন-কুয়েত-জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা এক নজরে দেখে নিন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পূর্ণাঙ্গ সূচি অনলাইনে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: নিপুণ রায় চৌধুরী ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে পুশইন হচ্ছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তিন খানের তিন অবস্থা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০১৪
  • ১৭৩ Time View

জানুয়ারির শেষ সপ্তাহে বলিউডের তিন খানের অবস্তা তিন রকম। ধুম থ্রি-র মহাসাফল্যের পর আমির খান এখন ছুটিতে বিদেশ যাচ্ছেন। `হ্যাপি নিউ ইয়ার`-এর শ্যুটিং চলাকালীন চোট পাওয়া শাহরুখ খানের আবার শরীর বিশেষ ভাল নেই। আর ‘জয় হো’ হিট না ফ্লপ তা নিয়ে বেশ বিভ্রান্তিতে রয়েছেন সালমান খান। সব মিলিয়ে বলিউডের তিন খানের এখন তিন অবস্থা। জেনে নেওয়া যাক তিন খানের হালচাল-

আমির খান : `ধুম থ্রি`-মহাসাফল্যের পর আমির খান এবার কয়েক সপ্তাহ ছুটিতে যাচ্ছেন। শোনা যাচ্ছে কয়েক দিনের মধ্যেই ছুটি কাটাতে তিনি ইউরোপে যাচ্ছেন। বলিউডের মিস্টার পারফেকশনিস্ট পিক সিনেমার শ্যুটিংয়ে ছুটি পেয়েছেন, সেই ছুটি কাজে লাগাতে মরিয়া। ছুটিতে নাকি আমির মোবাইল পর্যন্ত নিয়ে যাচ্ছেন না।

সালমান খান : `জয় হো` নিয়ে সালমান পুরো বিভ্রান্ত। সিনেমা মুক্তির আগে তিনি বলেছিলেন, এই সিনেমার ব্যবসায়িক সাফল্য নিয়ে চিন্তিত। `জয় হো` প্রথম দিনে বেশ ভালই ব্যবসা করে। এই সুপারস্টার তখন জানান, এই সিনেমা নাকি সাফল্যের সব রেকর্ড ভেঙে দিয়েছে। পরে জানা যায় প্রথম দিনের ব্যবসায়িক সাফল্যের বিচারে কোনও রেকর্ড ভাঙেনি জয় হো। সলমন তখন কিছুটা ঢোক গিলে ছিলেন। পরে সল্লু বলেন, `জয় হো`বক্স অফিস নিয়ে তিনি দারুণ কিছু আশা করেননি। তবে ছবি মুক্তির চার দিন পর দেখা যায় বিদেশের বক্স অফিস মিলিয়ে একশো কোটি টাকার ব্যবসা করে ফেলেছে `জয় হে`।

শাহরুখ খান : `হ্যাপি নিউ ইয়ার` সিনেমার শ্যুটিংয়ে দুর্ঘটনার পর যেটা ভাবা গিয়েছিল তার চেয়ে অনেক বেশী চোট পেয়েছেন শাহরুখ খান। কিং খানের ঘাড়ে নাকি বেশ ব্যথা। তাকে ডাক্তাররা সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। মাঝে মাঝে নাকি চিনচিনে ব্যথায় শাহরুখ ঘাড়ে হাত দিচ্ছেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ