1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে চান মহাশ্বেতা দেবী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০১৪
  • ১৬৯ Time View

দিল্লির মসনদে তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়কে দেখতে চাইলেন বিশিষ্ট সাহিত্যিক মহাশ্বেতা দেবী। আজ বৃহস্পতিবার কলকাতার বিগ্রেড ময়দানে তৃণমূল কংগ্রেসের সমাবেশে উপস্থিত থেকে মহাশ্বেতী দেবী বলেন, ‘আজ ব্রিগেডে যে জনসমুদ্র দেখলাম, তাতে আগামীদিনে দিল্লির মসনদে মমতাকেই দেখতে চাই। তাকেই দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। মমতাই দেশের সম্ভাব্য, যোগ্য একমাত্র প্রধানমন্ত্রী।’

মমতা বন্দোপাধ্যায়কে একজন মানবদরদী, লড়াকু, জনহিতৈষী নারী বলে উল্লেখ করে মহাশ্বেতা দেবী বলেন, ‘মমতা নামে ও কাজে পুরোটাই মমতাময়ী। তিনি তিন বছরে দ্বিগুণ কাজ করে দেখিয়ে দিয়েছেন। পাহাড় ও জঙ্গলমহলে তার কাজের কোন তুলনা নেই। তার প্রতিটি কর্মযজ্ঞ অত্যন্ত চিন্তাশীর। প্রচুর মানুষ আজ কাজের মধ্যে দিয়ে মমতাকে দেখতে পায়। মমতার ওপর সম্পূর্ণ আস্থা আছে’।

বিশিষ্ট এই সাহিত্যিকের মতে, ‘সোনার বাংলা গড়ার লক্ষ্যে মমতার মমতাময়ী চিন্তাভাবনা সারা ভারতবর্ষের মানুষকে পথ দেখিয়েছে। দিনে দিনে তার ওপর মানুষের ভরসা বাড়ছে। কারণ মমতা কাজ করেন মন থেকে। তার কোনও স্বার্থ নেই, জনতার স্বার্থই তার স্বার্থ।’

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ