1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্বজুড়ে থাকা আমেরিকানদের জন্য একটি হালনাগাদ সতর্কবার্তা জারি তেলের কৃত্রিম সংকট রোধে সাতক্ষীরায় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক পেট্রোল পাম্প পরিদর্শন সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে : এলজিআরডি মন্ত্রী ৪ মাসের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম ট্রাম্পের আলটিমেটামে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম হরমুজ পারাপারে জাহাজপ্রতি ২০ লাখ ডলার নিচ্ছে ইরান ৬ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে কোনো সমঝোতা নয়: ইরান বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান মেধা ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নেবে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী লেভেলক্রসিংয়ে অটোমেটিক গেট নির্মাণ করা হবে: কৃষিমন্ত্রী

শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০১৪
  • ১০৮ Time View

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়েছে।ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্রে আরো জানা যায়, এদিন লেনদেন শুরুর প্রথম ৫ মিনিট পর সকাল ১০টা ৩৫ মিনিটে ডিএসই’র সাধারণ সূচক ৮ পয়েন্ট বৃদ্ধি পেয়ে লেনদেন শুরু হয়। এরপর সূচক একটানা বৃদ্ধি পেতে থাকে। এরপর ১০টা ৪০ মিনিটে সূচক ২১ পয়েন্ট, ১০টা ৪৫ মিনিটে সূচক ২৮ পয়েন্ট, ১০টা ৫০ মিনিটে সূচক ৩৪ পয়েন্ট, ১০টা ৫৫ মিনিটে সূচক প্রায় ৩৩ পয়েন্ট বৃদ্ধি পায়।বেলা ১১টায় ডিএসইএক্স সূচক মাত্র ৩৪ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করে ৪ হাজার ৭৮২ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করে ১ হাজার ৬৬৮ পয়েন্টে এবং ডিএসই শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করে ৯৮১ পয়েন্টে।এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডিএসইতে ১৭৮টি প্রতিষ্ঠানের দাম বৃদ্ধি পেলেও সাধারণ সূচক বৃদ্ধি পেয়েছে মাত্র ৩৪ পয়েন্ট। লেনদেন হয়েছে ১১৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বৃদ্ধি পেয়েছে ১৭৮টির, কমেছে ২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির দাম।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ ১০ কোম্পানির তালিকায় ওঠানামা করছে- তাল্লু স্পিনিং, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, পদ্মা অয়েল, বঙ্গজ, মেঘনা পেট্রোলিয়াম, জেনারেশন নেক্সট, কেয়া কসমেটিকস, আমরা টেকনোলজি, কেপিসিএল এবং কনফিডেন্স সিমেন্ট।

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ১৮ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৯ হাজার ৩৫০ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে ১২ হাজার ৩১২ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২৮ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৪ হাজার ৭৬২ পয়েন্টে অবস্থান করে।

এ সময় পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে মোট ৯ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ