1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না : সড়কমন্ত্রী নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী চা বিক্রেতা নানি-নাতনির কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী লারিজানি হত্যার প্রতিশোধ নিতে তেল আবিবে ক্লাস্টার বোমা নিক্ষেপ ইরানের ডিডিএলজে-র ৩০ বছরের রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর ২’ চেলসিকে ‘ইতিহাস গড়া’ ৮-২ গোলের লজ্জা উপহার দিল পিএসজি অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে স্পোর্টিং সিপি ‘ফিনালিসিমা’ বাতিলের পর কাদের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা ভিনিসিয়ুসের জোড়া গোলে সিটির স্বপ্ন ভেঙে কোয়ার্টারে রিয়াল

শেয়ার সূচকে নিম্নমুখী প্রবণতা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারি, ২০১৪
  • ১০৫ Time View

সোমবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকে নিম্নমুখী প্রবণতা বিরাজ করছে। লেনদেনের দুই ঘন্টায় দর কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের। আর টাকার পরিমাণে লেনদেনও রয়েছে কিছুটা শ্লথ গতিতে। দুপুর সাড়ে বারোটায় ডিএসইতে সূচক কমেছে ১৪ পয়েন্ট আর লেনদেন হয়েছে ২৭৯ কোটি টাকা। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের পতনে শুরু হয়েছে লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের দুই ঘন্টায় ব্রড ইনডেক্স ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৭৪৩ পয়েন্টে। এ সময় মোট ২৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১০৮টি, কমেছে ১৪০টি আর অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ারের দাম। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ২৭৯ কোটি ৮০ লাখ টাকার।

দুপুর বারোটায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৩১৭ পয়েন্টে। এ সময় মোট ২০৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬২টির, কমেছে ১২১টির আর অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ারের। মোট লেনদেন হয়েছে ২২ কোটি ২০ লাখ টাকার।

গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইনডেক্স বেড়েছিল ৫৫ পয়েন্ট।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ