1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব

আজ ১৮ দলে যোগ দিচ্ছেন কাজী জাফর

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জানুয়ারি, ২০১৪
  • ১৩৩ Time View

শনিবার রাতে ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। এ বৈঠকেই আনুষ্ঠানিকভাবে জোটে যোগ দিচ্ছেন জাতীয় পার্টির নেতা কাজী জাফর আহমেদ। এর ফলে ১৮ দলীয় জোট পরিণত হবে ১৯ দলীয় জোটে।

কাজী জাফরের একটি ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে গুলশানে জাতীয় পার্টির (জাফর) কেন্দ্রীয় কার্যালয়ে দলের নির্বাহী কমিটির সভা হবে। সভায় ১৮ দলে যোগ দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত হলে রাতেই খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তার সঙ্গে দেখা করবেন কাজী জাফরসহ দলের কয়েকজন শীর্ষ নেতা। সেখানেই জাতীয় পার্টি (জাফর) ১৮ দলে যোগদান করবেন।

পরবর্তী কর্মকৌশল নির্ধারণ ও দেশের সার্বিক রাজনীতি নিয়ে আলোচনা করতে জোটের শীর্ষ নেতাদের এ বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন ও জোট নেতা বেগম খালেদা জিয়া।

শনিবার রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রেস উইং।

কাজী জাফরের ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা ১৮ দলের সঙ্গে জাতীয় পার্টির জোটভুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, জাতীয় পার্টি নীতিগতভাবে ১৮ দলে যোগ দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। শনিবার দুপুরে জাতীয় নির্বাহী কমিটির সদস্যদের মিটিং করবেন কাজী জাফর। সেখানে ১৮ দলীয় জোটে যোগ দেয়ার বিষয়টি আলোচনা করে চূড়ান্ত করা হবে।

তিনি বলেন, ‘নির্বাহী কমিটির মিটিং শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিএনপির গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করে চলমান আন্দোলন সংগ্রামে একাত্মতা ঘোষণা করে ১৮ দলের সঙ্গে জাতীয় পার্টির আনুষ্ঠানিকভাবে জোটভুক্ত হওয়ার কথা রয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ