1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

শাহরুখ সেরে উঠছেন, ক্ষুব্ধ সালমান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জানুয়ারি, ২০১৪
  • ১৬৭ Time View

নিজের সিনেমা ‘জয় হো’ মুক্তির ঠিক আগেরদিনই শাহরুখের দুর্ঘটনা নিয়ে মিডিয়ার মাতামাতিতে ক্ষোভ প্রকাশ করেছেন সালমান খান।

এদিকে হ্যাপি নিউ ইয়ার’ সিনেমার সেটে শুটিংয়ের সময় আহত হলেও চিকিৎসার পর দ্রুত সুস্থ হচ্ছেন শাহরুখ খান।
মুম্বাই মিররের খবর অনুযায়ী, ২৪ জানুয়ারি মুক্তি পাচ্ছে সালমান খানের সিনেমা ‘জয় হো’। আর শাহরুখের আহত হওয়ার ঘটনায় দর্শকের মনোযোগ এখন তার দিকে চলে গেছে, এমনটা ভাবছেন সালমান।

সম্প্রতি শাহরুখের আহত হওয়ার ঘটনা সালমানকে জানানো হলে তিনি বলেন, “আমার সিনেমা ‘জয় হো’ মুক্তির একদিন আগেই কি এই ঘটনা ঘটার প্রয়োজন ছিল? এভাবে তো তিনি সব মনোযোগ কেড়ে নিচ্ছেন।”

সালমান আরও বলেন, “এটা শাহরুখের জীবনঘাতী কোনো ঘটনা নয়। তার মাথায়ও কোনো আঘাত লাগেনি যে তিনি সব ভুলে যাবেন। তিনি ভালোই আছেন। তাই আপনারা ‘জয় হো’র দিকে মনোযোগী হন।”

এদিকে দুর্ঘটনার কবলে পড়ে হাসপাতালে যাওয়ার পর এবার টুইটারে শাহরুখ নিশ্চিত করলেন নিজের সুস্থ হয়ে ওঠার কথা। তিনি পোস্ট করেন, “আরও কিছু ডাক্তারি পরীক্ষা করা বাকি আছে। ইনশাল্লাহ্ খুব দ্রুত সুস্থ হয়ে উঠব। কিন্তু আঘাতের দাগ থেকে যাবে মনে হয়।”

এর আগে ২৩ জানুয়ারি সকালে মুম্বাইয়ের এক পাঁচ তারকা হোটেলে ‘হ্যাপি নিউ ইয়ার’এর শুটিংয়ের সময় দুর্ঘটনার শিকার হন শাহরুখ।

সিনেমার একটি দৃশ্যে অভিষেক বচ্চন এবং সনু সুদের পেছন পেছন হেঁটে যাওয়ার কথা ছিল শাহরুখের। দৃশ্যটি ধারণ করার সময় সবাই হাঁটা শুরু করলে এক পর্যায়ে পাশের দেয়ালের একটি দরজা হঠাৎ ভেঙে পড়ে শাহরুখের গায়ের উপর। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় শুটিং।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা শাহরুখের মাথা এবং কাঁধ থেকে রক্তক্ষরণ হতে দেখেছেন। এরপরেই শাহরুখকে নানাভাতি হসপিটালে নিয়ে যাওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ