1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ফেদেরারের হার, ফাইনালে নাদাল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জানুয়ারি, ২০১৪
  • ১৩৯ Time View

আরো একবার রাফায়েল নাদালের কাছে পরাস্ত রজার ফেদেরার। শুক্রবার অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় সেমি-ফাইনালে দুই ‘মহাতারকা’র লড়াইয়ের ফলাফল ৭-৬ (৭/৪), ৬-৩, ৬-৩।

তাই মেলবোর্ন পার্কে ‘অল সুইস’ ফাইনাল হচ্ছে না। ফাইনালে নাদালের প্রতিপক্ষ ফেদেরারের স্বদেশ সুইজারল্যান্ডের অষ্টম বাছাই স্তানিস্লাস ভাভরিঙ্কা।

টাইব্রেকারে গড়ানো প্রথম সেটে ভালোই লড়াই করেছেন রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম জয়ী ফেদেরার। তবে ৫৯ মিনিটে প্রথম সেট জিতে নেয়ার পর নাদালকে তেমন কষ্ট করতে হয়নি।

বাঁ হাতের ব্যথা অগ্রাহ্য করে, বেশ সহজেই পরের দুই সেট জিতে নিয়ে তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ওঠার আনন্দে মেতে উঠেছেন বিশ্বের এক নম্বর খেলোয়াড়। সব মিলিয়ে ম্যাচের স্থায়ীত্ব ছিল ২ ঘণ্টা ২৪ মিনিট।

টেনিস-জীবনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ফেদেরারের বিপক্ষে ৩৩ ম্যাচে নাদালের এটা ২৩তম জয়। আর গ্র্যান্ড স্লামে ১১ বারের দেখায় নবমবার জিতলেন স্প্যানিশ এই তারকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ