1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০১৪
  • ১৬৩ Time View

স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাজধানীর মগবাজার চৌরাস্তায় এ হত্যার ঘটনা ঘটেছে।
নিহত মাহবুবুর রহমান রানা (২৮) ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনটির রমনা থানা কমিটির অন্যতম শীর্ষনেতা ছিলেন।

রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা মগবাজার চৌরাস্তায় মসজিদ সংলগ্ন গলিতে বৃহস্পতিবার সন্ধ্যায় রানাকে খুন করা হয় বলে পুলিশ জানিয়েছে।

রমনা থানা ওসি মশিউর রহমান বলেন, সন্ধ্যা সাড়ে ৬টায় রানাকে কোপানোর খবর শুনে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। সেখানে দুটি হাতবোমা ও একটি রক্তমাখা রামদা পাওয়া যায়। স্থানীয়রা রানাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ