1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাক বিক্রি নিষিদ্ধ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে এনপিএসবি ও বাংলা কিউআর সেবা চালু অপরাধের তথ্য জানাতে বিশেষ ওয়েবসাইট ‘সেভ রংপুর’ চালু কাউন্সিলর একরাম হত্যা : অভিযোগ গঠনের শুনানি ২৭ সেপ্টেম্বর এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের ইমরানুর বাংলাদেশ-চীন সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ১০ বছরের কৌশলগত পার্টনারশিপ করলো গ্রামীণফোন ও বাংলাদেশ পুলিশ সিলেট সীমান্তে বিজিবি-বিএসএফকে আক্রমণ, পাল্টা গুলিতে আহত যুবক বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন হাসিনাসহ ১১ জনের অভিযোগ গঠন শুনানি আজ

সালিসী জরিমানা গণধর্ষণ!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০১৪
  • ১৩২ Time View

অন্য গ্রামের ভিন্ন সম্প্রদায়ের তরুণের সঙ্গে প্রেমের শাস্তি হিসেবে গণধর্ষণের শিকার হলেন ২০ বছর বয়সী এক আদিবাসী তরুণী। গত মঙ্গলবার রাতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার লাভপুর থানার এক গ্রামে এ ঘটনা ঘটে।
পশ্চিমবঙ্গের গণমাধ্যমের খবরে জানা গেছে, ভিন্ন সম্প্রদায়ের তরুণের সঙ্গে আদিবাসী তরুণীর পাঁচ বছরের প্রেমের সম্পর্কের ব্যাপারে জানাজানি হলে সোমবার গ্রাম্য সালিস বসে। সেখানে সালিসকারী ছিলেন গ্রামের মোড়ল বলাই মান্ডি। সালিসে ওই তরুণী ও তরুণকে একটি গাছের সঙ্গে পিঠমোড়া করে বেঁধে রাখা হয়।
এরপর সালিসে দুজনকে ২৫ হাজার করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তরুণের আত্মীয়রা টাকা দিয়ে তাঁকে ছাড়িয়ে নিলেও তরুণীর পরিবার তা করতে পারেননি। তরুণীর বাবা নেই, মা পরের বাড়িতে কাজ করেন। এ নিয়ে মঙ্গলবার আবার সালিস বসে। সেখানে ওই তরুণীকে গণধর্ষণের নির্দেশ দেন গ্রামের মোড়ল। রাতেই তরুণীকে বাড়ি থেকে তুলে মোড়লসহ ১৩ জন ধর্ষণ করেন। পরে তাঁকে বাড়ির সামনে ফেলে রেখে যান তাঁরা। তরুণীকে প্রথমে গ্রামীণ হাসপাতালে এবং পরে বীরভূম জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বীরভূমের পুলিশ সুপার সি সুধাকর বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত মোড়লসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে তরুণীর মায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ধর্ষণের মামলা করা হয়েছে। বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত চৌধুরীকে তদন্তের জন্য ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ