1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
দেশের ঘরোয়া লিগের সূচি নিয়ে দ্বন্দ্ব চলছেই, পেছালো দ্বিতীয় রাউন্ডের খেলা শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয় চার আর্থিক প্রতিষ্ঠানের ব্যক্তি আমানতকারীরা ফেরত পাবেন ৫০ লাখ টাকা শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাক বিক্রি নিষিদ্ধ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে এনপিএসবি ও বাংলা কিউআর সেবা চালু অপরাধের তথ্য জানাতে বিশেষ ওয়েবসাইট ‘সেভ রংপুর’ চালু কাউন্সিলর একরাম হত্যা : অভিযোগ গঠনের শুনানি ২৭ সেপ্টেম্বর এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের ইমরানুর বাংলাদেশ-চীন সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ১০ বছরের কৌশলগত পার্টনারশিপ করলো গ্রামীণফোন ও বাংলাদেশ পুলিশ

মালয়েশিয়ায় আবার ২৫৫ বাংলাদেশি আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০১৪
  • ১২৬ Time View

মালয়শিয়ায় বসবাসরত অবৈধ নাগরিকদের বিরুদ্ধে দ্বিতীয় দফা অভিযানের প্রথম রাতেই দেড় হাজারের বেশি বিদেশিকে আটক করা হয়েছে, যার মধ্যে ২৫৫ জন বাংলাদেশি রয়েছেন।
এ ছাড়া ৬৯৫ জন ইন্দোনেশীয়, মিয়ানমারের ১৫৭ জন রয়েছে। বাকিরা কম্বোডিয়া, ভারতীয়, পাকিস্তান, ফিলিপিন্স, চীন, নাইজেরিয়া ও থাইল্যান্ডের নাগরিক।
নিবন্ধিতদের বৈধ হতে বেঁধে দেওয়া তিন মাস সময় শেষ হওয়ার পর সোমবার মধ্যরাত থেকে। রাজধানী কুয়ালালামপুরসহ পুরো মালয়েশিয়ায় এই অভিযান শুরু হয়। দেশটির অভিবাসন বিভাগ, পুলিশ ও পিপলস ভলান্টিয়ার কর্পসের (রেলা) প্রায় ১০ হাজার সদস্য এই অভিযানে অংশ নিচ্ছেন।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি ড. আহমেদ জাহিদ হামিদি বলেন, সারা দেশে মোট ১০৭টি স্থানে অভিযান চালিয়ে মঙ্গলবার সকাল পর্যন্ত মোট এক হাজার ৫৬৫ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। যাদের আটক করা হয়েছে তাদের সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট চাকরিদাতা প্রতিষ্ঠান বা যার যার দেশের দূতাবাসের মাধ্যমে ফেরত পাঠানো হবে।
আটক বিদেশিদের তথ্য ইতিমধ্যে বায়োমেট্রিক তথ্যভাণ্ডারে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে তারা আর কখনো মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে।
উল্লেখ্য, এর আগে গত বছরের আগস্টের শেষ সপ্তাহে বাংলাদেশিসহ ৭১ জনকে আটক করে সে দেশের পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ