1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
দেশের ঘরোয়া লিগের সূচি নিয়ে দ্বন্দ্ব চলছেই, পেছালো দ্বিতীয় রাউন্ডের খেলা শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয় চার আর্থিক প্রতিষ্ঠানের ব্যক্তি আমানতকারীরা ফেরত পাবেন ৫০ লাখ টাকা শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাক বিক্রি নিষিদ্ধ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে এনপিএসবি ও বাংলা কিউআর সেবা চালু অপরাধের তথ্য জানাতে বিশেষ ওয়েবসাইট ‘সেভ রংপুর’ চালু কাউন্সিলর একরাম হত্যা : অভিযোগ গঠনের শুনানি ২৭ সেপ্টেম্বর এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের ইমরানুর বাংলাদেশ-চীন সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ১০ বছরের কৌশলগত পার্টনারশিপ করলো গ্রামীণফোন ও বাংলাদেশ পুলিশ

কাবুলে আবার তালেবানি হামলা, নিহত ২১

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জানুয়ারি, ২০১৪
  • ১১৭ Time View

কাবুলে ফের তালিবানি হামলা। গতকাল শুক্রবার রাতে কাবুলের একটি রেস্তোরাঁয় আত্মঘাতী হামলা চালায় তিন জঙ্গি। এতে মারা যান ২১ জন। মৃতদের অধিকাংশই বিদেশি পর্যটক। নিহতদের মধ্যে একজন আইএমএফের প্রতিনিধি ও তিন জন রাষ্ট্রপুঞ্জের সদস্য বলে জানা গেছে। তবে অপর একটি সূত্র জানিয়েছে, ঘটনায় চারজন রাষ্ট্রপুঞ্জের সদস্য নিখোঁজ হয়েছেন।

মধ্য কাবুলের ওই এলাকায় বিভিন্ন দেশের দূতাবাস রয়েছে। ওই রেস্তোরাঁটি বিদেশিদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। তিন জঙ্গির প্রথম জন বিস্ফোরণ ঘটানোর পরেই অপর দু’জন ভেতরে ঢুকে এলোপাথারি গুলি চালায়। সেই সময় রেস্তোরাঁয় রাতের খাবার খাচ্ছিলেন বহু বিদেশি। এ সময় নিরাপত্তারক্ষীর গুলিতে দুই জঙ্গি মারা যায়। প্রায় আধ ঘণ্টার গুলি বিনিময়ের ঘটনায় গুরুতর জখম হন রেস্তোরাঁর এক কর্মীসহ আরও দু’জন।

এই ঘটনার দায় স্বীকার করেছে তালেবান। আফগান অভ্যন্তরীণ দফতরের এক কর্তা জানিয়েছেন, নিহতদের সঠিক পরিচয় এখনও জানা যায়নি। অন্যদিকে, তালেবান সূত্রে খবর, নিহতদের অধিকাংশই জার্মান। কিন্তু এই খবরের সত্যতা অস্বীকার করেছে জার্মান বিদেশ দফতর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ