1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেশের ঘরোয়া লিগের সূচি নিয়ে দ্বন্দ্ব চলছেই, পেছালো দ্বিতীয় রাউন্ডের খেলা শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয় চার আর্থিক প্রতিষ্ঠানের ব্যক্তি আমানতকারীরা ফেরত পাবেন ৫০ লাখ টাকা শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাক বিক্রি নিষিদ্ধ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে এনপিএসবি ও বাংলা কিউআর সেবা চালু অপরাধের তথ্য জানাতে বিশেষ ওয়েবসাইট ‘সেভ রংপুর’ চালু কাউন্সিলর একরাম হত্যা : অভিযোগ গঠনের শুনানি ২৭ সেপ্টেম্বর এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের ইমরানুর বাংলাদেশ-চীন সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ১০ বছরের কৌশলগত পার্টনারশিপ করলো গ্রামীণফোন ও বাংলাদেশ পুলিশ

পাকিস্তানে তাবলিগ জামাতের ওপর বোমা হামলা, নিহত ১০

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০১৪
  • ১২০ Time View

পাকিস্তানে এবার তাবলিগ জামাতের ওপর বোমা হামলা চালানো হয়েছে। এতে এক শিশুসহ অন্তত ১০জন নিহত ও ৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

বৃহস্পতিবার মাগরিবের নামাজের ঠিক আগ মুহূর্তে এই বোমা হামলা চালানো হয়।

দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এই হামলা চালানো হয় বলে দ্য ডন জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, পেশোয়ারের পাজ্জাগি রোডে অবস্থিত তাবলিগ জামাতের প্রতিষ্ঠান তাবলিগি মারকাজে জুমার নামাজের আগের রাতে প্রায় হাজার খানেক ধর্মপ্রাণ মুসল্লি সমবেত হয়েছিলেন। সেখানে বোমা হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। বাকি দুজন হাসপাতালে নেয়ার পথে মারা যান।

পুলিশ জানিয়েছে, প্রায় পাঁচ কেজি বিস্ফোরক একটি ঘিয়ের কৌটায় রেখে দূরনিয়ন্ত্রণের মাধ্যমে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।

দেশটিতে তালেবান ও আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত সন্ত্রাসী গোষ্ঠীগুলো এ ধরনের হামলা চালিয়ে থাকে। তবে পাকিস্তানের তালেবান গোষ্ঠীর নতুন নেতা মোল্লা ফজলুল্লাহ ২০১৩ সালের শেষ দিকে তাদের তরফ থেকে এ ধরনের হামলা আর চালানো হবে না বলে ঘোষণা দিয়েছিলেন। তিনি সরকার ও নিরাপত্তা কর্মকর্তাদের বিরুদ্ধেই শুধু হামলার অঙ্গীকার করেছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ