1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
পাওনাদারের টাকা পরিশোধ এড়াতে ‘অপহরণের’ নাটক ব্যবসায়ীর ভৈরবের ভাঙনে হারাচ্ছে শিকড়, সরকারের কাছে আকুতি মালয়েশিয়ার নাজমুসের চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক সাম্প্রতিক অগ্নিসংযোগ ও বোমা হামলা গভীর ষড়যন্ত্রের অংশ : রুহুল কবির রিজভী সুশৃঙ্খল ও সাশ্রয়ী অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির আগামী মাস থেকে জন্মনিয়ন্ত্রণ পিলসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের সনদের পাশাপাশি বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে হবে : শ্রমমন্ত্রী ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার মাদক নির্মূলে কঠোর থেকে কঠোরতর হতে হবে: সাচিং প্রু

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় ১৭ শিশু নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জানুয়ারি, ২০১৪
  • ১৪০ Time View

পাকিস্তানে বুধবার একটি স্কুলভ্যানের সঙ্গে একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৭ শিশুসহ ১৯ জন নিহত হয়েছে। পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সিন্ধুর করাচি থেকে প্রায় ২৭০ কিলোমিটার উত্তরে নওয়াবশাহ শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। পাশের দৌলতপুর শহরে ব্রাইট ফিউচার স্কুলের ছাত্ররা নওয়াবশাহতে শিক্ষা সফরে গিয়েছিল। তাদের গাড়িটি দৌলতপুর ফেরার পথে এ দর্ঘটনা ঘটে।
নওয়াবশাহতে সরকার পরিচালিত সিভির হসপিটালের প্রধান হাশিম লাঙ্গা বলেন, ‘আমাদের হাসপাতালে ১৯ জনের লাশ এসেছে। এদের মধ্যে ১৭ জন শিশু। তিনি এএফপিকে বলেন, এই শিশুদের বয়স ৫ থেকে ১৬ বছর। তিনি আরো জানান, এই ঘটনায় ১৫ থেকে ২০ জন আহত হয়েছে।
পুলিশ জানায়, বেপরোয়া গাড়ি চালানোর জন্যই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।
ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আসিফ আলী পেচুহো এএফপিকে বলেন, ‘আমরা এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করছি। তবে কোনো একটি গাড়ির চালক বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্যই দুর্ঘটনাটি ঘটেছে।’ তিনি জানান, স্কুলভ্যানের চলকও মারা গেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ